ভারতে সেঞ্চুরি করে সুখবর পেলেন মুমিনুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

ভারতে সেঞ্চুরি করে সুখবর পেলেন মুমিনুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাইয়ের মতো কানপুর টেস্টেও ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে যায় টাইগাররা। দুই টেস্টে বাংলাদেশ দলের একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক সৌরভ। আর ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন, শুভমান গিল ও ঋষভ পন্থ সেঞ্চুরি হাঁকান। ভারতীয় তিন ব্যাটসম্যানই চেন্নাই টেস্টে সেঞ্চুরি হাঁকান। কানপুর টেস্টে দুই দলের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি ১৯৪ বল খেলে ১৭টি চার আর এক ছক্কার সাহায্যে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। আর এই সেঞ্চুরির সুবাদে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের সবশেষ হালনাগাদে ১৬ ধাপ এগিয়ে ৪২তম পজিশনে উঠে এসেছেন

মুমিনুল। কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নেন মিরাজ। কানপুরে ৬ উইকেট শিকার করে আইসিসির টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে মিরাজের অবস্থান ১৮ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। সাকিব পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে। কানপুরে ১ উইকেট পাওয়া তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে আছেন ২০ নম্বরে। হাসান মাহমুদ তিন ধাপ নিচে নেমে এখন আছেন ৪৭ নম্বরে। কানপুরে বাংলাদেশের ব্যাটিং গুঁড়িয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তার সতীর্থ জয়সওয়াল ব্যাটসম্যানদের তালিকায় উঠেছেন ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে। রবিচন্দ্রন অশ্বিনকে টপকে ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে

প্রায় আট মাস পর শীর্ষস্থান ফিরে পেয়েছেন ম্যাচে ৬ উইকেট নেওয়া বুমরাহ। গত ফেব্রুয়ারিতে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি। বোলিংয়ের সেরা দশে পরিবর্তন আরেকটি। নিউজিল্যান্ডের বিপক্ষে গলে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ৮০১ রেটিং পেয়েছেন প্রাবাথ জয়াসুরিয়া। একধাপ এগিয়ে এখন সাত নম্বরে আছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ৭৬ রান করে ৬ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন বিরাট কোহলি। পিছিয়ে গেছেন রোহিত শার্মা, শুভমান গিল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। গলে ক্যারিয়ার সেরা ১৮২ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন লংকান তারকা কামিন্দু মেন্ডিস। তার রেটিং এখন ৭১৬ পয়েন্ট। একই ম্যাচে সেঞ্চুরি করে দিনেশ চান্দিমাল ৬ ধাপ এগিয়ে

উঠেছেন ২০ নম্বরে। ব্যাটসম্যানদের তালিকায় ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা জো রুট। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠেছেন মেহেদি হাসান মিরাজ। আগের মতোই এক নম্বরে ভারতীয় তারকা রবিন্দ্র জাদেজা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু