ভারতে দ্য ওয়্যার বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ May, ২০২৫

ভারতে দ্য ওয়্যার বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ May, ২০২৫ |
ভারতে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’–এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘দ্য ওয়্যারের’ দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়েছে। পাঠকদের উদ্দেশে এক্সে ওই পোস্ট দিয়েছে দ্য ওয়্যার কর্তৃপক্ষ। এতে বলা হয়, ভারতের সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা সুস্পষ্টভাবে লঙ্ঘন করে ভারত সরকার দ্য ওয়্যার ডটইন ওয়েবসাইটটি সারা দেশে বন্ধ করে দিয়েছে। বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া গেলেও আমরা জানতে পেরেছি, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে। একে সেন্সরশিপ উল্লেখ করে ওয়্যার লিখেছে, আমরা এই সুস্পষ্ট সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, বিশেষ করে এমন এক সংকটময় সময়ে এটা করা

হয়েছে, যখন যুক্তিনিষ্ঠ, সত্যনিষ্ঠ, ন্যায়সংগত ও যুক্তিসংগত কণ্ঠস্বর এবং সংবাদ ও তথ্যের নির্ভরযোগ্য উৎসগুলোই ভারতবাসীর সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে। দ্য ওয়্যার বলেছে, তারা এই ‘স্বেচ্ছাচারী ও অকারণ পদক্ষেপ’-কে চ্যালেঞ্জ করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাঠকদের পাশে থাকার আহ্বান জানিয়েছে ওয়্যার কর্তৃপক্ষ। এক্স পোস্টে তারা লিখেছে, আপনাদের সমর্থনই ১০ বছর ধরে আমাদের কাজকে এগিয়ে নিয়ে গেছে, আর এই সংকটময় সময়েও আমরা বিশ্বাস করি, আপনারা আমাদের পাশে থাকবেন। সংবাদমাধ্যমটি বলেছে, সত্য ও নির্ভুল সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে তারা কোনোভাবেই পিছপা হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন বিশ্বকাপের প্রস্তুতি: ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই আরও ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বৈদেশিক ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ ৪ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ বাংলাদেশ বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা