ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ April, ২০২৫

ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ April, ২০২৫ |
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। জিও নিউজ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, যেসব রাজ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি বা তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে, সেসব রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে তার সরকার যোগাযোগ রাখছে। এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) একজন মুখপাত্র জানান, বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন কলেজে ও জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। এসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে

কথা বলে যেসব জায়গা থেকে এ ধরনের অভিযোগ এসেছে, সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নাসির খুইহামি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, উত্তরাখন্ড রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের রাজ্য ছেড়ে যেতে হুমকি দিচ্ছে। না হলে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হবে বলে ভয় দেখানো হয়। নাসির খুইহামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পরিস্থিতি জটিল এবং গভীর উদ্বেগজনক হয়ে উঠছে। এরই মধ্যে হিমাচল প্রদেশের কাংরা জেলার কাঠঘরের (ইন্দোরা) আর্নি ইউনিভার্সিটি থেকে উৎকণ্ঠিত কাশ্মীরি শিক্ষার্থীদের ফোন পেয়েছি। তারা উগ্রপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর হাতে হয়রানি, গালিগালাজ ও শারীরিক হামলা শিকার হচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান