ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ |
ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার। এই প্রেক্ষিতে বিকাল ৪টায় প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। এদিকে উগ্রপন্থিদের বিক্ষোভে এমন নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব ক'টি মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির বিদেশ মন্ত্রকে নোট পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা। উল্লেখ্য, উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উভয় গেটে সেনা মোতায়েন, ডিপ্লোমেটিক জোনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নতুন করে নিরাপত্তা জোরদার করা হয় বলে জানা গেছে। সোমবার দুপুরে আগরতলায় ওই হামলার ঘটনা ঘটে। এছাড়া বাংলাদেশের সীমান্ত লাগোয়া আরও কয়েকটি

স্থানেও ভারতীয় বিভিন্ন সংগঠন বিক্ষোভ করছে। তারা বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। গতকালও বিক্ষোভ হয়েছে মুম্বাই উপ-দূতাবাসের সামনে। আগরতলা মিশনে হামলার ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে আজ ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে আটক এবং নির্লিপ্ততার জন্য ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধের ব্যবস্থা নেয়া হয়েছে বলে রিপোর্ট মিলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নববর্ষ কবে থেকে শুরু ও বাংলা মাসের নামকরণ কীভাবে হলো দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ, আসছে আরও দুই ডিজেলের চালান নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা বৈশাখের শোভাযাত্রা ৫ বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প ‘ খেলা’ কমিয়ে দিলো দুই দেশের বৈরি সম্পর্ক কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যার ঘটনায় মামলা পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’