ভারতকে কুপোকাত করে ‘ফিল্ড মার্শাল’ উপাধি পেল পাক সেনাপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫
     ৫:০২ পূর্বাহ্ণ

ভারতকে কুপোকাত করে ‘ফিল্ড মার্শাল’ উপাধি পেল পাক সেনাপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ৫:০২ 110 ভিউ
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনীর। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়া-নুম-মারছুছে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ মঙ্গলবার তাকে এই স্বীকৃতি দিয়েছে বলে ডন জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ র‌্যাংক ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। ১৯৫৯ সালের পর প্রথমবার দুর্লভ এই সামরিক র‌্যাংক পেলেন আসিম মুনীর। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে, “মার্কা-ই-হক ও অপারেশন বুনইয়া-নুম-মারছুছের সময়ে উচ্চ কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেল সৈয়দ আসিম মুনীরের এই পদোন্নতি অনুমোদন করেছে সরকার।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক সভার

পর এ বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, আসিম মুনীর দুর্দান্ত সাহস ও সংকল্পের সঙ্গে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধকৌশল সমন্বয় করেছেন। সশস্ত্র বাহিনীর সর্বব্যাপী প্রচেষ্টা দেখিয়েছেন। “সেনাপ্রধানের অনন্য নেতৃত্বের জন্য ধন্যবাদ। মারকা-ই-হকে ঐতিহাসিক বিজয় লাভ করেছে পাকিস্তান।” আসিম মুনীরের এ র‌্যাংক অনুমোদনের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তাকে অবহিত করেছেন। ফিল্ড মার্শাল র‌্যাংক গ্রহণ করে জেনারেল আসিম মুনীর বলেন, সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ। তার এ অর্জন সমগ্র জাতির, পাকিস্তান সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সামরিক ও বেসামরিক শহীদদের। পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতিতে তিনি বলেন, “পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আস্থার জন্য

তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই সম্মান সমগ্র জাতির আস্থা, যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করেছেন। “এটি কোনো ব্যক্তির সম্মান নয়, বরং এটি পাকিস্তান সশস্ত্র বাহিনী ও গোটা জাতির সম্মান।” আসিম মুনীরকে ফিল্ড মার্শাল র‌্যাংক ছাড়াও পাকিস্তানের বিমানবাহিনী প্রধান মার্শাল জহর আহমেদ বাবর সিধুকে তার মেয়াদ শেষে ফের ওই দায়িত্বেই রাখার ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে অপারেশন চলার সময়ে সেবা দেওয়া সেনা কর্মকর্তা, সেনা সদস্য, প্রবীণ সামরিক কর্মকর্তা, শহীদ ও বিভিন্ন ক্ষেত্রের নাগরিকদের উচ্চপর্যায়ের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন