বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
অনলাইন ট্রাভেল এজেন্ট বুকিং ডটকমের বিরুদ্ধে বুধবার তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ভুয়া তালিকা তৈরি ও ফিশিং প্রতারণা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ ওঠার পর এমন পদক্ষেপ নেওয়া হলো। ইইউয়ের আশঙ্কা, বুকিং ডটকম প্রতারণা ও নিবন্ধনহীন আবাসনের নেতিবাচক প্রভাবকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। পাশাপাশি, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় প্রতিষ্ঠানটি যথেষ্ট পদক্ষেপ নেয়নি। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের (ডিএসএ) আওতায় বুকিং ডটকমের বিরুদ্ধে এটিই প্রথম তদন্ত। সামাজিক যোগাযোগের মাধ্যম ও ডিজিটাল মার্কেটপ্লেসসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে। ইইউয়ের প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরকুনেন এক বিবৃতিতে বলেছেন, ছুটি কাটানোর সময় প্রতারণার শঙ্কার মতো বিষয় থাকা উচিত নয়। বুকিং ডটকম নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠান। তারা নিয়ম ভঙ্গ করেছে কি

না তা খতিয়ে দেখা হচ্ছে। ইইউ বলেছে, অর্থের বিনিময়ে অনেক প্রতিষ্ঠান সার্চ রেজাল্টে ওপরের দিকে স্থান পায়। কিন্তু সেগুলোকে বিজ্ঞাপন হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয় না। হেনা ভিরকুনেন বলেন, ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টে কিছু দায়িত্ব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইউরোপের শীর্ষ বুকিং প্ল্যাটফর্ম যাতে সেগুলো গুরুত্বের সঙ্গে পালন করে তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বুকিং ডটকম জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। নিরাপত্তা, আস্থা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং