বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ October, ২০২৬

আরও খবর

শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক

২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা

অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান

ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম

ট্রাম্প কোণঠাসা করলেও নতি স্বীকারের লক্ষণ নেই ইরানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ

সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন

বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ |
আজ ৫ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবসের এই পবিত্র লগ্নে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা বরেণ্য, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালোবাসা। একটি সভ্য, প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক রাষ্ট্রে জাতির কর্ণধার এবং মানুষ গড়ার কারিগর শিক্ষকদের আসন অর্জিত হয় সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে আজ শিক্ষক সমাজ এক গভীর নির্মমতার শিকার। ২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী তথাকথিত পরিবর্তনের অন্তরালে এই রাষ্ট্রে আজ শিক্ষা, মেধা এবং শিক্ষকতার সুমহান পবিত্রতা ধ্বংস করার এক সুদূরপ্রসারী ও দানবীয় মহোৎসব চলছে। গত ৫ আগস্টের পর থেকে

বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষক সমাজের ওপর যে নির্মম রাজনৈতিক জিঘাংসা ও প্রতিহিংসার তাণ্ডব চালু করা হয়েছে, তার নজির ইতিহাসের পাতায় বিরল। মতাদর্শের ভিন্নতা বা কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগে শিক্ষক লাঞ্ছনার মতো পৈশাচিক ঘটনা আজ এই সমাজে নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। পবিত্র শ্রেণিকক্ষ থেকে জাতির আলোকবর্তিকাদের অপমান অপদস্থ করে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার দৃশ্য আজ আমাদের বিবেককে স্তম্ভিত করে দেয়। শিক্ষার্থীরা যাতে আলোকিত শিক্ষকের ছায়া থেকে বঞ্চিত হয়, সেই হীন উদ্দেশ্যে শত শত প্রবীণ ও মেধাবী শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা বানোয়াট মামলায় জড়িয়ে তাঁদের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তর

পর্যন্ত যেখানে মেধার টুটি চেপে ধরা হচ্ছে, ঠিক একইভাবে শিক্ষকদের তিলে তিলে ধ্বংস করার এই অপচেষ্টা মূলত একটি জাতির আত্মাকে হত্যা করারই গভীর ষড়যন্ত্র। শিক্ষার মন্দিরগুলোকে যারা আজ ত্রাসের জনপদে পরিণত করেছে এবং শিক্ষকদের ললাটে অপমানের কালিমা লেপন করেছে, বাংলার ছাত্রসমাজ সেই কাপুরুষোচিত ও হিংস্র অপশক্তির বিরুদ্ধে ঘৃণা ও ধিক্কার জানায়। শিক্ষক সমাজ কোনো নির্দিষ্ট দল বা মতের পরিচয়ে পরিচিত নন; তাঁরা সমগ্র জাতির পথপ্রদর্শক, আবহমানকালের আলোকবর্তিকা। বিশ্ব শিক্ষক দিবসের এই পবিত্র লগ্নে আমাদের দ্ব্যর্থহীন ও সুদৃঢ় ঘোষণা হলো শিক্ষকদের ওপর এই দানবীয় নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। ৫ই আগস্ট-পরবর্তী সময়ে শিক্ষকদের ওপর পরিচালিত সকল প্রকার মব জাস্টিস, শারীরিক নির্যাতন, জোরপূর্বক পদত্যাগ ও অন্যায়

চাকরিচ্যুতির ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন করে বরখাস্তকৃত শিক্ষকদের সসম্মানে নিজ নিজ পদে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে শিক্ষক সমাজের নামে দায়েরকৃত সকল মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং কারাবন্দি শিক্ষকদের অবিলম্বে মুক্তি দিয়ে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করতে হবে। অন্যথায়, বাংলার সচেতন ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ মেধার অবমূল্যায়ন এবং শিক্ষক সমাজের এই চরম অপমান ও সভ্যতাবিরোধী এই চক্রান্তের বিরুদ্ধে রাজপথে এক অপ্রতিরোধ্য ও দুর্বার গণপ্রতিরোধ গড়ে তুলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ❐ প্রেস বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং