বিয়ে না করেই দুই সন্তানের ‘মা’ পুষ্পা-২ নায়িকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫

বিয়ে না করেই দুই সন্তানের ‘মা’ পুষ্পা-২ নায়িকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ |
অল্প সময়ে দক্ষিণী সিনেমায় শক্ত জায়গা করে নিয়েছেন। ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা-২’তে একটি গানে তার নাচ ঝড় তুলেছিল বিনোদন পাড়ায়। চলতি বছরে বলিউডেও অভিষেক হতে যাচ্ছে তার। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত হলেও তিনি এখন দুই সন্তানের জননী। অনাথ আশ্রমের ২ শিশুকে সযত্নে বড় করে তুলছেন এ অভিনেত্রী। সিনেমা জগতের এ নতুন তারকার নাম শ্রীলীলা। অভিনেত্রীর জন্ম হয়েছিল ২০০১ সালে। মা স্বর্ণলতার সঙ্গে বেঙ্গালুরুতে থাকেন। যিনি একজন বিখ্যাত চিকিৎসক। মায়ের মতোই চিকিৎসক হতে চেয়েছিলেন নায়িকা। তাইতো দ্বাদশ শ্রেণির পর এমবিবিএস পড়া শুরু করেছিলেন। ২০২২ সালে স্নাতক শেষ করেছিলেন। এরপর এই অভিনেত্রী দুই প্রতিবন্ধী শিশুকে

দত্তক নিয়েছিলেন এবং ২১ বছর বয়সেই দুই সন্তানের জননী বনে গেছেন। এদিকে শ্রীলীলা খুব শীঘ্রই অনুরাগ বসুর সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করতে চলেছেন। এ সিনেমায় অভিনয় করার সুবাদে কার্তিকের সঙ্গে শ্রীলীলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে, তবে এই নিয়ে কথা বলেননি কেউই। শ্রীলীলা ‘বাই টু লাভ’ ছবি দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক করেছিলেন। তার সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকা বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, শ্রীলীলা প্রথমে প্রতি ঘণ্টায় ৪ লাখ টাকা চার্জ করতেন, পরে তার পারিশ্রমিক বেড়ে ১.৫ কোটি টাকা হয়েছিল। এরপর তিনি ৩ কোটি টাকা চার্জ করতে শুরু করেছিলেন। আর এখন অভিনেত্রীর পারিশ্রমিক ৪ কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুরের ঋণ পরিশোধে ভারতীয় রুপির প্রস্তাব: মার্কিন বাণিজ্য চুক্তিতে বাধা, বিপাকে বাংলাদেশ ঝিনাইদহে ১৫ই আগস্টে শোকপালন: প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতাসহ মামলায় আসামি ১৫ নেতাকর্মী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ও তদন্তের নামে হেনস্তা: বিশ্বজুড়ে শিক্ষক-গবেষকদের উদ্বেগ বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর এক মাসের ব্যবধানে ফের নিমজ্জিত চট্টগ্রাম: জলাবদ্ধতায় গৃহবন্দী নগরবাসী কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি ১৩ লাখের মধ্যে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার, তবে… চরম বিদ্যুৎ বিপর্যয়ে আশার আলো রূপপুর: সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘পরীক্ষামূলক’ ৩০০ মেগাওয়াট বাংলাদেশের কাছে হারায় কামিন্সদের ধুয়ে দিল অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘জুলাই শহীদ’ সাংবাদিক এসে জানালেন- “আমি মরি নাই” বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসার ঝড় রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইল কুশনার পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনি পোস্টারে খামেনি-এরদোয়ান-মামদানি, নেপথ্যে কী? ৫০ বছর পর সাক্ষাৎকারে খুনি ডালিম: একাত্তরেই মুজিবহত্যার ছক- সম্পৃক্ত জিয়া, কোরান ছুঁয়ে নেন শপথও এমআরটি-৫-এর পর এবার লাইন-১-এর ব্যয় বৃদ্ধি ১৩০ শতাংশ: রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ছুঁইছুঁই আগামী বছরই অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, অপরিকল্পিত লাখ লাখ ডলার খরচ কিন্তু কাটছে না গ্যাস সংকট