‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫
     ৫:২৪ অপরাহ্ণ

‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৫:২৪ 70 ভিউ
বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ‘পুরোপুরি কারচুপিপূর্ণ’ ও ‘সাজানো’ বলে অভিহিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এই নির্বাচনী প্রক্রিয়ায় পাকিস্তানের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সজীব ওয়াজেদের দাবি, এই নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগসহ ১৪ দলের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টিকে নিষিদ্ধ করে গণতন্ত্রের প্রহসন সৃষ্টি করা হয়েছে। সজীব ওয়াজেদ দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে তার ব্যবসা ও সম্পত্তি বিক্রি

করে দিচ্ছেন। তিনি বলেন, “আমার বিশ্বাস, ইউনূস আজারবাইজানের মাধ্যমে অর্থ স্থানান্তর করছেন এবং ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার নিজস্ব বাড়ি রয়েছে।” এই দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি উল্লেখ করেন, সম্প্রতি আজারবাইজানের রাষ্ট্রপতির কন্যা ব্যক্তিগত সফরে ঢাকায় এসে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা তিনি ‘অত্যন্ত গুরুতর’ ও অর্থপাচারের ইঙ্গিত হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইউনূস রাষ্ট্রপতি হতে চান না, বরং তিনি দেশ ছাড়ার পথ খুঁজছেন। নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে সজীব ওয়াজেদ সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, “পাকিস্তান নিশ্চিতভাবেই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত।” তার মতে, বিদেশি হাতের ছায়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন বাংলাদেশকে

একটি ভয়াবহ ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। সজীব ওয়াজেদ সতর্ক করে বলেন, আওয়ামী লীগবিহীন এই কারচুপিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রভাববলয়ে চলে যাবে। তিনি বলেন, “এর ফলে বাংলাদেশ একটি ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হবে।” বিএনপি ও জামায়াতের মধ্যে পার্থক্য টেনে তিনি বলেন, “বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু শত্রু নয়। তবে জামায়াত নিঃসন্দেহে শত্রু। তারা স্বাধীন বাংলাদেশের বিরোধী এবং দেশটিকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়।” নির্বাচন থেকে বাদ দেওয়া হলেও আওয়ামী লীগ রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে বলে জানান সজীব। তিনি বলেন, “আমাদের সমর্থকেরা ইতোমধ্যে ছোট ছোট প্রতিবাদ মিছিল শুরু করেছে। আমরা আরও বড় কর্মসূচি সংগঠিত করব এবং রাজনৈতিকভাবেই এই পরিস্থিতি মোকাবিলা করব।” দেশের বর্তমান

রাষ্ট্রপতির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যদি বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে রাষ্ট্রপতিকেও শেষ পর্যন্ত পদত্যাগ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ