বিএনপি-গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫
     ১০:৩১ পূর্বাহ্ণ

বিএনপি-গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ১০:৩১ 102 ভিউ
পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মিসভা চলছিল। সে সময় হঠাৎ নুরুল হক নুরের সমর্থকরা আমাদের অফিসে হামলা চালায়। তারা চেয়ার-টেবিল ও নেত্রীর ছবি ভাঙচুর করে। এতে আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে

রয়েছেন চর বিশ্বাস ইউনিয়নের কৃষক দলের সভাপতি মাকসুদ খান। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। এ ছাড়াও আহত হয়েছেন চর বিশ্বাস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমীন, মহিউদ্দিন আল মুইন (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, চর বিশ্বাস ইউনিয়ন), তাহসান ইসলাম নাইম (যুগ্ম সাধারণ সম্পাদক চর বিশ্বাস ইউনিয়ন ছাত্রদল), মো. বাপ্পি (যুগ্ম সাধারণ সম্পাদক চর বিশ্বাস ইউনিয়ন), মো. লোকমান (সভাপতি ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল চর বিশ্বাস ইউনিয়ন), শিহাব খলিফা (সদস্য চর বিশ্বাস ইউনিয়ন ছাত্রদল), হৃদয় মামুন (সাধারণ সম্পাদক ছাত্রদল চর বিশ্বাস ইউনিয়ন), জাকির বয়াতি (যুগ্ম সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ মফিজ (সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল চর বিশ্বাস ইউনিয়ন), সৈকত দফাদার

(সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেচ্ছাসেবক দল চরকালজ), মেহেদী (সদস্য, ছাত্রদল চর কাজল), তরিকুল (সদস্য, ছাত্রদল চর কাজল), সোহেল (বিএনপির অফিস সহায়ক চর বিশ্বাস ইউনিয়ন) । গণঅধিকার পরিষদের ইউনিয়নের সদস্য সচিব মো. জুয়েল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা ছিল। শুরুতেই পাশের বিএনপি অফিস থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। আমরা সময় চেয়ে কথা বললেও তাদের একজন উচ্চস্বরে অশালীন মন্তব্য করে। একপর্যায়ে তাদের নেতাকর্মীরা নুরের ছোট ভাই আমিনুল ইসলামকে মারধর করে। তিনি বলেন, এ ঘটনায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন সদস্য আহত হন। তারা হলেন, ভিপি নুরের ছোট ভাই আমিনুল, ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি কনক, সাধারণ সম্পাদক জিহাদ,

৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শামিম, কে আলী কলেজ শাখার সভাপতি শামিম, জিহাদ আকন, ৬ নম্বর ওয়ার্ডের যুবঅধিকারের যুগ্ম সদস্য সচিব জালাল। গণঅধিকার পরিষদের অভিযোগ, বিএনপির কর্মীরা তাদের অফিসের চেয়ার নিজেরাই ভেঙে সংঘর্ষকে পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। ওসি আশাদুর রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে আমরা সতর্ক রয়েছি এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত আছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা