বাবরের নেতৃত্ব হারানোর গুঞ্জন, যা বললেন নাকভি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

বাবরের নেতৃত্ব হারানোর গুঞ্জন, যা বললেন নাকভি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
পাকিস্তানের ক্রিকেট মানেই চরম অনিশ্চয়তা। অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারাও পদ হারানোর শঙ্কায় থাকেন। গত বছরের নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের চরম ব্যর্থতার জন্য তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বাবর আজম। পরে বোর্ডের চেয়ারম্যান পরিবর্তনের পর তাকে আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরিয়ে আনে (পিসিবি)। এখন আবার বাবরকে তার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘আমি বিষয়টি তাদের (কোচ ও নির্বাচক) ওপর ছেড়ে দিয়েছি। ২২ সেপ্টেম্বর একটি কর্মশালা আছে। সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত। এর পরই সিদ্ধান্ত নেওয়া

হবে।’ নাকভি আরও বলেছেন, ‘আমি জানি যে কোনো ভুল হলে আমাকেই দায় দেওয়া হবে। দল যদি ভালো না খেলে, নির্বাচকেরা যদি দল নির্বাচনে ভুল করে অথবা কোচ যদি হেরে যায়; এসবের দায় আমার ওপরই পড়বে।’ গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘কোনো টেস্টই (দেশের) বাইরে হবে না। মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যু হিসেবে চূড়ান্ত। ইংল্যান্ডের বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কোনো সমস্যা নেই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের