বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় নিষেধাজ্ঞা নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫

বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় নিষেধাজ্ঞা নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ |
বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা দেওয়ার ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মিসরীয় দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া সংক্রান্ত এক ব্যাখ্যায় মিসর দূতাবাস ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক নিবন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটি ভুলভাবে ইঙ্গিত করে যে মিসর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। দূতাবাস বলছে, তাদের প্রতিষ্ঠিত নির্দেশিকা অনুসারে যথারীতি ভিসা আবেদন প্রক্রিয়াকরণ চলছে। বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা দেওয়ার ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আবেদনকারী এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি

করতে পারে এমন ভুল তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে মিসরীয় দূতাবাস। খবর প্রকাশের আগে সংবাদমাধ্যমকে সরকারি সূত্রের সঙ্গে তথ্য যাচাই করারও অনুরোধ জানিয়েছে। দূতাবাস সব ভ্রমণকারী এবং আবেদনকারীদের সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে উৎসাহিত করে। যেকোনো জিজ্ঞাসার জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছে মিসর দূতাবাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা