ফের সীমান্তে কাঁটাতারের বেড়া,মুখোমুখি বিজিবি-বিএসএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫
     ৬:৩৩ অপরাহ্ণ

আরও খবর

ফের সীমান্তে কাঁটাতারের বেড়া,মুখোমুখি বিজিবি-বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ৬:৩৩ 209 ভিউ
নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির হস্তক্ষেপে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে বিএসএফ সদস্যরা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে শুরু করলে বিজিবি তা বন্ধ করে দেয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল জানান, বস্তাবর সীমান্ত এলাকায় প্রায় ৬০০ গজ অংশে কোনো বেড়া নেই। আইন অনুযায়ী সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ ওই এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। এ

খবর পেয়ে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয় এবং কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে আলোচনা আহ্বান করা হয়েছে। যদি সেখানে সমাধান না হয়, তবে উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বিজিবি সবসময় সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা