ফিলিস্তিনিদের বিতাড়নের প্রস্তাব প্রত্যাখ্যান আমিরাতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫
     ৪:৩৪ অপরাহ্ণ

ফিলিস্তিনিদের বিতাড়নের প্রস্তাব প্রত্যাখ্যান আমিরাতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৩৪ 111 ভিউ
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন। যা নিয়েই এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আবর আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যূত করার যে কোন প্রচেষ্টাকে’ সংযুক্ত আরব আমিরাত (ইউ-এ-ই) প্রত্যাখ্যান করে। বুধবার রুবিওর আবুধাবি সফরকালীন সময় তিনি এই মন্তব্য করেন। ইউ-এ-ই’এর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই মন্তব্য প্রকাশ করেছে। সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট গাজায় সংঘাত বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বলেও জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘তিনি গাজার পুনর্নির্মাণ দুই-রাষ্ট্র সমাধানের

সাথে যুক্ত করে সামগ্রিক ও স্থায়ী শান্তির দিকে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, যা কিনা ওই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার এক মাত্র উপায়।’ এছাড়াও ট্রাম্প গাজা নিয়ে যে পরিকল্পনার কথা বলেছিলেন, ফিলিস্তিনিরা গাজা ছেড়ে ওই অঞ্চলের অন্যান্য দেশে চলে যাক এবং যুক্তরাষ্ট্র ওই ফিলিস্তিনি ছিটমহলটি পুনর্নির্মাণ করুক। ট্রাম্পের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন আরব নেতারা। উল্লেখ্য, রুবিওর এই সফরটি ছিল একাধিক দেশে সফরের অংশ। গাজা ভূখণ্ডে ইসরাইল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতির চূড়ান্ত সপ্তাহগুলিতে তিনি ইসরাইল ও সৌদি আরবের নেতাদের সঙ্গেও কথা বলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন