ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৬

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ |
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠনের সদস্য বলে জানা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার মো. বশারত মোল্লার ছেলে মো. রাব্বি (২৫), আঠারোখাদা গ্রামের আবুজর মোহাম্মদ রুহুল্লার মেয়ে ঐশি আক্তার (২৪) এবং বারাশিয়া গ্রামের মো. হান্নান বিশ্বাসের ছেলে নুর মোহাম্মদ আকাশ (২১)। রাব্বি সংগঠনটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঢাকাগামী ‘কিংফিশার পরিবহনের’ একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

হয়। এতে ঘটনস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সংগঠনটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান জানান, নিহতরা সবাই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফরিদপুরে সংগঠনটির একটি সভায় অংশগ্রহণ শেষে মাগুরায় ফিরছিলেন। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে