প্রেস অফিসারদের জন্য আইফোন বরাদ্দ বাড়াবাড়ি মনে হয়নি: মারুফ কামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ April, ২০২৫

প্রেস অফিসারদের জন্য আইফোন বরাদ্দ বাড়াবাড়ি মনে হয়নি: মারুফ কামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ April, ২০২৫ |
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সমসাময়িক বিষয়ে প্রায়ই নিজের মতামত তুলে ধরেন। লেখালেখি ও সামাজিক মাধ্যমে সবর তিনি। প্রেস উইং কর্মকর্তাদের জন্য মোবাইল বরাদ্দ, দেশের অপচয়, দুর্নীতি, বিলাসিতা ও অপ্রয়োজনে সরকারি অর্থ ব্যয় ও প্রযুক্তি নিয়ে কথা বলেছেন এই সাংবাদিক। সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমরা যখন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কাজ করতাম, তখন সেখানে সিনিয়র প্রেস অফিসারদের প্রাধিকারের মধ্যে সেল ফোনও ছিল। যতদূর মনে পড়ে, উইংয়ে মোট চারটি সেল ফোন বরাদ্দ ছিল। তখন আইফোন উদ্ভাবিত হয়নি। আমি পেয়েছিলাম একটি ব্ল্যাকবেরি ফোন। সম্ভবত: দুই হাজার টাকার সিলিং ছিল ফোন বিলের।

এর বেশি হলে নিজের পকেট থেকে দিতে হতো। কেবল প্রেস সচিবের নামে বরাদ্দ ফোনটির সব বিল সরকার দিত। সেই ফোনটি রোমিং ছিল। বিদেশে গেলেও কথা বলা যেত। এই ফোনগুলো মূলত সরকারি কাজের জন্য বরাদ্দ হতো। চাকরি শেষে ফেরত দিতে হত। প্রধানমন্ত্রীর অফিসে সেল ফোনের প্রাধিকার মুখ্য সচিবই নির্ধারণ করতে পারেন। তিনি লেখেন, আমার জানা মতে শেখ হাসিনার আমলেই প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে আইফোন সরবরাহ করা হয়। তবে সে ফোন ফিরিয়ে দিতে হয় চাকরি শেষে। সেল ফোনের প্রাধিকার আছে এমন অন্য সরকারি দায়িত্বশীলেরা মাথাপিছু এককালীন ৭৫ হাজার টাকা বরাদ্দ পান সেল ফোন কেনার জন্য। এ টাকা বা ফোন তাদের আর ফেরত দিতে হয়

না কখনো। তাদের জন্য বরাদ্দ করা সেল ফোনের সব বিলই সরকার পরিশোধ করে। তিনি আরও লেখেন, এখন সরকার-প্রধানের প্রেস অনুবিভাগের দায়িত্ব-কর্তব্য, কাজের পরিধি ও প্রযুক্তি নির্ভরতা অনেক বেশি বেড়েছে। বিভিন্ন দেশের মধ্যে এই প্রযুক্তির এক ধরণের প্রতিযোগিতাও আছে। কাজেই সরকারপ্রধানের প্রেস উইংয়ে এখনকার প্রেস অফিসারদের জন্য আইফোন বরাদ্দ খুব বেশি বাড়াবাড়ি বলে আমার মনে হয় না। রাষ্ট্রীয় কর্তব্য পালনে এটা দরকারিই মনে করি। এখনকার প্রেস অফিসারদের মেইনস্ট্রিম ছাড়াও সোশ্যাল মিডিয়াও হ্যান্ডেল করতে হয়। কাজেই কেবল সেল ফোন নয়, তাদের জন্য ল্যাপটপ ও ট্যাবও বরাদ্দ করা উচিত। আমাদের নামে অবশ্য কেবল অফিসে মাথাপিছু একটা করে ডেক্সটপ বরাদ্দ ছিল। তিনি লেখেন, আমাদের দেশে অপচয়,

দুর্নীতি, বিলাস ও অপ্রয়োজনে সরকারি অর্থ ব্যয়ের কোনো লেখাজোখা নেই। ওদিকে চোখ দিলে অনেক অর্থ সাশ্রয় সম্ভব। কিন্তু ব্যয় সংকোচনের নামে প্রযুক্তিতে পিছিয়ে থাকা আহাম্মকি মাত্র। মারুফ কামাল খান পোস্টের শেষ দিকে লেখেন, আমার অভিজ্ঞতা থেকে এটা অনুধাবন করি যে, প্রাধিকার ও সুযোগ-সুবিধা না বাড়ালে এসব কাজে মেধাবী ও সৎ মানুষেরা আসতে উৎসাহী হবে না। যারা ক্ষমতার অপপ্রয়োগ করবে তেমন চোরচোট্টা, দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য লোকের মেলা বসে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ