প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে কোন দলে কারা রয়েছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে কোন দলে কারা রয়েছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছেন বিএনপি। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছয় সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ। ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে গত ৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১ আগস্ট

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান। সংলাপের সময়সূচি প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে দুপুর আড়াইটায় বিএনপি, বিকেল ৩টায় জামায়াতে ইসলামী, সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ এবং ৪টায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টি। কোন দলের কারা রয়েছেন- জামায়াতে ইসলামী : ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণতন্ত্র মঞ্চ : ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রতিনিধি দলে থাকছেন- জেএসডির আসম আবদুর রব, শহিদ উদ্দিন

মাহমুদ স্বপন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বাম গণতান্ত্রিক জোট : ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জোটের সমন্বয়ক বাসদ(মার্কস বাদী) সমন্বয়ক মাসুদ রানা। প্রতিনিধি দলে থাকেন সিপিবির শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদের বজলুর রশীদ এবং সমাজতান্ত্রিক পার্টির আবদুল আলী। ইসলামী আন্দোলন, বাংলাদেশ : ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল

করীম। তার সঙ্গে থাকবেন সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম। হেফাজতে ইসলাম : ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হেফাজতে ইসলামীর মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। প্রতিনিধি দলের থাকবেন- জমিয়তে উলামায়ে ইসলামীর আমির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম। এবি পার্টি : পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব মিনার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব নাসরিন

সুলতানা মিলি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের