প্রথম অভিনেত্রী হিসেবে নিজের সিনেমার পোস্টার থেকে বাদ পড়লেন উর্বশী, নেপথ্য কারণ কী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:৩০ পূর্বাহ্ণ

প্রথম অভিনেত্রী হিসেবে নিজের সিনেমার পোস্টার থেকে বাদ পড়লেন উর্বশী, নেপথ্য কারণ কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩০ 141 ভিউ
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তার স্পষ্ট মতামতের জন্য প্রায়ই খবরের শিরোনাম হন। তবে এবার তিনি শিরোনাম হলেন অন্য কারণে। নিজের সর্বশেষ সিনেমা ‘ডাকু মহারাজ’-এর পোস্টার থেকেই বাদ দেওয়া হয়েছে তাকে। নায়িকাকে তার সিনেমার পোস্টারে অনুপস্থিত রাখা বিশ্বের সিনেমার ইতিহাসে বোধহয় এটিই প্রথম। বিষয়টি ভারতীয় সিনেমাপাড়ায় বেশ বিতর্কের জন্ম দিয়েছে। এর কারণ এখনো জানা না গেলেও অনলাইন দুনিয়াই নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে। এ সিনেমার একটি গানে ৬৪ বছর বয়সি অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে উত্তেজক নাচ নেচে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন এ অভিনেত্রী। তার সেই অশ্লীল নাচই যে এর মূল কারণ, এমনটাই ধারণা করছেন সিনেবোদ্ধারা। অথচ সিনেমার পোস্টারে ফোকাস করা

হয়েছে সেই বালাকৃষ্ণকেই। যার সঙ্গে নেচে বিতর্কে জড়ালেন অভিনেত্রী, তার গায়ে কিন্তু একটুও আঁচ লাগেনি। এ দিকে খবর ছড়াতেই বিভিন্ন জল্পনা কল্পনা সামনে আসছে। কেউ কেউ বলছেন, পুরোটাই সিনেমার প্রচারের চমক। একটি নাচ মুক্তির মাধ্যমে এক ধাক্কায় সিনেমাকে ১৫০ কোটি ক্লাবে পৌঁছে দিয়েছে। উবর্শী এখন তুরুপের তাস। সিনেমা বিশ্লেষকরা জানাচ্ছেন, ‘দাবিড়ি দিবিড়ি’ নাচ সিনেমাকে প্রতি মুহূর্তে অক্সিজেন জোগাচ্ছে। তাই হয়তো আরও একবার তাকে নিয়েই নতুন প্রচার সারলেন সিনেমার নির্মাতা। কয়েকজন অবশ্য বিষয়টিকে এতো সহজভাবে দেখতে নারাজ। তাদের পাল্টা যুক্তি, সম্প্রতি অশালীন কৌতুকের কথা উল্লেখ করে রণবীরের এলাহাবাদিয়ার অনুষ্ঠান বাতিল করেছেন অভিনেত্রী। সেই প্রসঙ্গ টেনেই তাদের কটাক্ষ, অভিনেত্রীও ইউটিউবারের মতোই অশ্লীলতা

দোষে দুষ্ট। সেই কারণেই সম্ভবত ছবির পোস্টার থেকে বাদ পড়লেন তিনি। এদিকে সিনেমার পোস্টার থেকে উর্বশী বাদ পড়ায় ক্ষেপেছেন তার ভক্ত-অনুরাগীরা। সিনেমায় উল্লেখ্যযোগ্য চরিত্রে অভিনয় থেকে শুরু করে প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পোস্টার থেকে উর্বশীর বাদ পড়ায় হতাশ হয়েছেন তার ভক্তরা। একজন লিখেছেন, আমি এমনটা কখনো দেখিনি, এই সিনেমায় উর্বশীর প্রচারণা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস