পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল করেছে বাংলাদশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। তাই নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরীর সদস্যপদ বাতিল হয়ে গেছে। এছাড়া তিন পরিচালক খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেন সিরাজ আগেই পদত্যাগ করেছিলেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি।

এছাড়া অপর এক পরিচালক আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি বরাবর চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতার ব্যাপারে জানতে চেয়েছিল। এছাড়া বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটাও জানতে চেয়ে চিঠি দিয়েছিল এনএসসি। এরপরই বুধবার বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়। এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা