‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬
     ৯:৫০ অপরাহ্ণ

আরও খবর

দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল

৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু

আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ

‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ | ৯:৫০ 98 ভিউ
নৌকা প্রতীক নিষিদ্ধ ও দলীয় নিবন্ধন বাতিলের প্রতিবাদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ‘নো বোট, নো ভোট’ স্লোগানে দলটির পক্ষ থেকে একটি আবেদনপত্র প্রকাশ করে জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, নৌকা প্রতীক ছাড়া এবং আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিয়ে আয়োজিত কোনো নির্বাচন আমরা বৈধ বলে মনে করি না। এ অবস্থায় ভোটকেন্দ্রে না যেতে জনগণকে উদ্বুদ্ধ করতে দলটির সমর্থকদের প্রচারণা চালাতেও নির্দেশনা দিয়েছেন তিনি। জুলাই দাঙ্গার মাধ্যমে ক্ষমতা নেওয়া ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে। একই সময়ে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে

একাধিক মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির নির্বাচনী প্রতীক নৌকা নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। ফলে দলটি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে পড়ে। আওয়ামী লীগ বলছে, কঠোর নিরাপত্তা ও ভয়ভীতির পরিবেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ অবস্থায় দলটির সমর্থকদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচন বর্জনের ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে না। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোটও হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১শে জানুয়ারি এবং ২২শে জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। তবে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকায় ভোটের প্রতিযোগিতা, ভোটার উপস্থিতি এবং নির্বাচনের সামগ্রিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস