নেতানিয়াহুর মার্কিন সফর চলাকালেই ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ১২:০৪ অপরাহ্ণ

নেতানিয়াহুর মার্কিন সফর চলাকালেই ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০৪ 104 ভিউ
মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইসরাইলকে ৭ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘোষণাটি আসে মাত্র দুই দিন পর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই বিশাল অস্ত্র বিক্রি এমন এক সময় ঘোষণা করা হলো, যখন ইসরাইল ও হামাসের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। অন্যদিকে, ট্রাম্প গাজা উপত্যকার সব ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। ট্রাম্প প্রশাসন ইসরাইলের অস্ত্র মজুদ আরও শক্তিশালী করতে চাইছে। জানুয়ারির

শেষ দিকে ক্ষমতায় এসেই তিনি ২ হাজার পাউন্ড ওজনের বোমা পাঠানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। বাইডেন প্রশাসন বেসামরিক হতাহতের আশঙ্কায় এই অস্ত্র চালান স্থগিত করেছিল, বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলি হামলার প্রেক্ষাপটে। ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এই অস্ত্র চালান অনুমোদন করেছেন কারণ ইসরাইল ‘সেগুলো কিনেছে।’ মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার কংগ্রেসে দুটি পৃথক অস্ত্র বিক্রির প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ৬.৭৫ বিলিয়ন ডলারের বিক্রয় প্যাকেজের আওতায় থাকবে বিভিন্ন ধরনের গোলাবারুদ, গাইডেন্স কিট, ও অন্যান্য সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ১৬৬টি স্মল ডায়ামিটার বোমা, ২,৮০০টি ৫০০-পাউন্ড বোমা এবং হাজার হাজার ফিউজ ও সহায়ক সামগ্রী। এসব সরঞ্জাম

এই বছর থেকেই সরবরাহ শুরু হবে। অপর বিক্রয় চুক্তির আওতায় ৩,০০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম থাকবে, যার আনুমানিক মূল্য ৬৬০ মিলিয়ন ডলার। এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ ২০২৮ সাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস