নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ |
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সে পরিকল্পনা থেকে সরে এলেন তিনি। তিনি জানিয়েছেন, আঞ্চলিক ফেডারেশনগুলোর সমর্থন না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো। তবে ব্রাজিলের ফুটবল নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পর তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি বলেন, ‘আমি আগামী নির্বাচনে সিবিএফ প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করে যে ব্রাজিলিয়ান ফুটবল ভালো হাতে রয়েছে, তাহলে আমার মতামত কোনো গুরুত্ব বহন

করে না।’ শেষ কয়েক বছর ধরে ব্রাজিলিয়ান ফুটবল কঠিন সময় পার করছে। রোনালদো তাই নেতৃত্বে পরিবর্তন আনার ব্যাপারে আগ্রহী ছিলেন। এর আগে গুঞ্জন ছিল যে, তিনি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। তবে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে রোনালদো বলেন, ‘আমি যখন ২৭টি আঞ্চলিক ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তখন ২৩টি ফেডারেশন আমাকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়। তারা জানায় যে বর্তমান প্রশাসন নিয়ে তারা সন্তুষ্ট এবং পুনর্নির্বাচনকেই সমর্থন করছে। আমি আমার প্রকল্প উপস্থাপন করতে পারিনি, আমার ধারণাগুলো তাদের জানাতে পারিনি, যেভাবে চেয়েছিলাম সেভাবে কথা বলারও সুযোগ পাইনি।’ ‘ফেডারেশনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট

রয়েছে, এবং এটা স্পষ্ট যে এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই। বেশিরভাগ রাজ্য নেতারা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে সমর্থন করছেন, এটি তাদের অধিকার, এবং আমি সেটিকে সম্মান জানাই, যদিও আমার বিশ্বাস ভিন্ন।’ এদিকে, রোনালদোর অধীনে থাকা রিয়াল ভায়াদোলিদ ক্লাবও খুব ভালো নেই। লা লিগার নিচের সারিতে অবস্থান করছে দলটা এবং ইতোমধ্যে দুইজন কোচ বরখাস্ত করা হয়েছে। সমর্থকরা তাকে ক্লাব ছেড়ে দেওয়ার দাবি তুলেছে। রোনালদো নিশ্চিত করেছেন যে, তিনি ক্লাব বিক্রি করতে চান, তবে এখনও উপযুক্ত প্রস্তাব পাননি যা তার শর্ত পূরণ করতে পারে। কে জানে তার ক্লাবের এমন দুরবস্থা তার সমর্থন না পাওয়ার পেছনে কাজ করেছে কি না!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন