নির্বাচনের তারিখ জানাল মিয়ানমারের সামরিক সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫
     ৬:৫৭ অপরাহ্ণ

নির্বাচনের তারিখ জানাল মিয়ানমারের সামরিক সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ | ৬:৫৭ 101 ভিউ
মিয়ানমারের সামরিক সরকার ঘোষণা দিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর থেকে বহু প্রতিশ্রুত সাধারণ নির্বাচন শুরু হবে। তবে এ ভোট আদৌ অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে দেশ-বিদেশে তীব্র সংশয় দেখা দিয়েছে। সোমবার দেশটির ইউনিয়ন নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের প্রথম ধাপ ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে। ধাপে ধাপে পরবর্তী ভোটের তারিখও ঘোষণা করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ইতোমধ্যে প্রায় ৫৫টি রাজনৈতিক দল নিবন্ধন সম্পন্ন করেছে, যার মধ্যে ৯টি দল সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা করবে। গত মাসে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের প্রশাসন দেশের কিছু এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহার করে ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছিল। উল্লেখ্য, ২০২১

সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী জরুরি আইন জারি করে। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ইতোমধ্যে এ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, এ নির্বাচন আসলে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল ছাড়া কিছু নয়। অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত। দেশের বহু অঞ্চল নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো, এর মধ্যে রয়েছে পিপলস ডিফেন্স ফোর্স, আরাকান আর্মি ও টা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি। মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। ওই নির্বাচনে অং সান সু চির দল এনএলডি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন

করেছিল। তবে সেনাবাহিনী ভোটে জালিয়াতির অভিযোগ তুলে সু চি ও তার দলের নেতাদের গ্রেফতার করে ক্ষমতা দখল করে। এ অভিযোগ আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো—যেমন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ও কার্টার সেন্টার—প্রত্যাখ্যান করে জানায়, নির্বাচন মূলত জনগণের ইচ্ছার প্রতিফলনই ঘটিয়েছিল। সূত্র: আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক