নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫
     ৯:১৯ পূর্বাহ্ণ

নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ | ৯:১৯ 111 ভিউ
পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে গত ৩ আগস্ট ১৫০ টাকা নির্ধারণ করে সরকার। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা দেখতে আজ সোমবার কারওয়ান বাজার সরজমিনে পরিদর্শন করে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি। প্রতিনিধি দেখতে পান যে, প্রতিকেজি পাম অয়েল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ পরিমাপক একক পরিবর্তন করে হিসাব করলে প্রতি লিটারে নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই সুপারিশসহ একটি পর্যবেক্ষণ প্রতিবেদন ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে বলা হয়, বাজারে সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে খোলা ভোজ্যতেল বাজারজাতকরণের ক্ষেত্রে পরিমাণের একক কেজির পরিবর্তে লিটারের ব্যবহার নিশ্চিত

করা প্রয়োজন। তাছাড়া খোলা পাম অয়েল নির্ধিরতি মূল্যের চেয়ে লিটারে ৫ টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে, তা নিরুৎসাহিত করা প্রয়োজন। নির্ধারিত মূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদার করা সুপারিশ কমিশন। একই সঙ্গে মিলগেট, পরিবেশক বা পাইকারী এবং খুচরা মূল্য মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস