নিজেকে সুপারহিরো প্রমাণ করতে পাঁচতলা থেকে ঝাঁপ, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

নিজেকে সুপারহিরো প্রমাণ করতে পাঁচতলা থেকে ঝাঁপ, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
এক তরুণের মনে নাকি দৃঢ় বিশ্বাস জন্মায় যে, তার মধ্যে সুপারপাওয়ার রয়েছে! আর নিজের সেই বিশ্বাসকে প্রমাণ করতেই হোস্টেলের পাঁচতলা থেকে ঝাঁপ দেন ১৯ বছরের ওই তরুণ! ফল যা হওয়ার তাই হয়েছে। আপাতত হাত-পা ভেঙে বিছানায় জায়গা নিয়েছেন ওই তরুণ। চলছে চিকিৎসা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোর জেলার মালুমিচাপট্টি এলাকা সংলগ্ন করপগম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং চত্বরে। প্রাথমিকভাবে জানা গেছে, পাঁচতলা থেকে নিচে পড়ার পর ওই তরুণের হাত ও পায়ের হাড় ভাঙার পাশাপাশি তার মাথায়ও চোট লেগেছে। আপাতত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৯ বছরের ওই তরুণের নাম এ প্রভু। তিনি আদতে ইরোডে জেলার পেরুনদুরাইয়ের

কাছে অবস্থিত মেক্কুর নামক একটি গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট কলেজের বিটেক তৃতীয় বর্ষের ছাত্র প্রভু পড়াশোনা করছেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্স নিয়ে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, প্রভু বিশ্বাস করেন যে কল্পবিজ্ঞান বা কমিক্সের সুপারহিরোদের মতো তারও সুপার পাওয়ার আছে। তাই তার মনে হয়েছিল, তিনি অনায়াসেই হোস্টেলের পাঁচতলা থেকে নিচে ঝাঁপ দিতে পারবেন! প্রভুর রুমমেটদের দাবি, তিনি নাকি মাঝেমধ্যেই তাদের বলতেন যে, তার মধ্যে অলৌকিক শক্তি রয়েছে। এমনকি ওই রুমমেটরা দাবি করেন, গত সপ্তাহেই নাকি তাদের কাছে প্রভু বলেছিলেন, কেউ একজন তার ওপর জাদুবিদ্যা প্রয়োগ করেছেন এবং তার প্রভাব তিনি এড়াতে পারছেন না! সূত্রের দাবি, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ প্রভু তাদের হোস্টেলের পাঁচতলায়

ছিলেন। সেই সময় অন্য শিক্ষার্থীরাও হোস্টেলের পাঁচতলার বারান্দায় গল্পগুজব করছিলেন। হঠাৎই প্রভু পাঁচতলা থেকে সোজা নিচে ঝাঁপ মারেন এবং সরাসরি মাটিতে গিয়ে পড়েন! এ ঘটনার পর হোস্টেলের ছাত্ররাই প্রভুকে প্রথমে শহরতলীর করপগম হাসপাতালে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে প্রভুর হাত ও পায়ের একাধিক হাড় ভাঙা থাকায় তাকে রেফার করে দেওয়া হয়। এরপর তাকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের