নিউইয়র্ক সিটিতে ৩০ বছরে প্রথম গোলাগুলিবিহীন টানা পাঁচ দিন: এনওয়াইপিডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:৫৭ পূর্বাহ্ণ

নিউইয়র্ক সিটিতে ৩০ বছরে প্রথম গোলাগুলিবিহীন টানা পাঁচ দিন: এনওয়াইপিডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৫৭ 211 ভিউ
গত ২০ জানুয়ারী দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নথিহীন অপরাধীদের ব্যাপকহারে গ্রেপ্তার করা হচ্ছে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে বেড়েছে নিরাপত্তা; এতে কমছে অপরাধপ্রবণতা। আর এ কারণে নিউইয়র্ক সিটিতে গত ৩০ বছরের ইতিহাসে এবারই প্রথম টানা পাঁচ দিন কোনো গোলাগুলি হয়নি। ১৯ জানুয়ারি সন্ধ্যা থেকে ২৩ জানুয়ারির সন্ধ্যা পর্যন্ত এই পাঁচ দিনে কেউ গোলাগুলিতে হতাহত হননি। এমন কথ্য জানিয়েছে নিউইয়র্ক পুলিশ । নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সম্প্রতি এমন দাবি করেছে। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ২০ হাজার অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে এনওয়াইপিডি। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সাংবাদিকদের বলেন, ৯০–এর দশকে কম্পস্ট্যাট যুগ শুরুর

পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ সময়, নিউইয়র্কে কোনো মানুষ গুলির শিকার হয়নি। এ কৃতিত্ব এনওয়াইপিডির প্রত্যেক সদস্যের। তাঁরা প্রতিদিন সাহসী ভূমিকা রেখে মানুষকে নিরাপদ রাখছেন। কম্পস্ট্যাট যুগ বলতে বোঝানো হয়, ১৯৯০-এর দশকে এনওয়াইপিডির চালু করা একটি আধুনিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যবেক্ষণ পদ্ধতি। কম্প্যারাটিভ স্ট্যাটিস্টিকস সংক্ষেপে কম্পস্ট্যাট। এটি হচ্ছে তথ্যভিত্তিক অপরাধ বিশ্লেষণব্যবস্থা, যা অপরাধের ধরন শনাক্ত, পরিসংখ্যান বিশ্লেষণ এবং অপরাধ কমানোর কৌশল নির্ধারণে ব্যবহৃত হয়। এনওয়াইপিডি বলছে, সিটিজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেয়র এরিক অ্যাডামস ২০২২ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনের ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিউইয়র্কে বসবাসরত নানা জাতি–গোষ্ঠীর মানুষের নেতৃস্থানীয় মানুষের সঙ্গে মিলেমিশে অপরাধ দমনের প্রচেষ্টা চালিয়ে

যাচ্ছে এনওয়াইপিডি। তা ছাড়া বর্ডার ক্রস করে আসা অপরাধীদেরকে আইস পুলিশ নিয়মিত ধরপাকড়ের কারণেও অপরাধ কমেছে। ২৩ জানুয়ারির রাতে এনওয়াইপিডির ওই ঘোষণা শেষ হওয়ার চার মিনিটের মাথায় নিউইয়র্কের ইস্ট ব্রুকলিন এলাকায় রাত ১০টা ১৫ মিনিটের দিকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে আহত ওই ব্যক্তিকে ব্রুকডেল হাসপাতালে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন