নিউইয়র্কে আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের উদ্বোধক নীনা হামিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪

নিউইয়র্কে আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের উদ্বোধক নীনা হামিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে লালন ও লোক উৎসব। আগামী ২৬ অক্টোবর জ্যামাইকা মেরী লুইস একাডেমি হলে ‘এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, গোত্র নাহি রবে’—শ্লোগানে এই উৎসবটি উদ্বোধন করবেন লোকসংগীতের কিংবদন্তী শিল্পী নীনা হামিদ। গত ১৬ অক্টোবর লালন ফকিরের ১৩৪তম তিরোধান দিবসে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা দেন লালন পরিষদ ইউএসএ-এর আহ্বায়ক মো. আব্দুল হামিদ। আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মানবধর্মের অনুসারী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব লালন ফকিরের দর্শন-চিন্তা সর্বত্র ছড়িয়ে দেয়াই উৎসবের লক্ষ্য। অনুষ্ঠানে গান, নাচ, সেমিনার, সিম্পোজিয়াম, চিত্রকলা, তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে ভিন্ন আঙ্গিকে লালনকে

উপস্থাপন করা হবে। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায় ও বিজ্ঞানী ড. নূরুন নবী, সংগীতশিল্পী তাজুল ইমাম, বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্টপোষক সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন হোম কেয়ারের কর্ণধার শাহনেওয়াজ ও উৎসবের প্রধান উপদেষ্টা নুরুল আমিন বাবু। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান পৃষ্টপোষক শাহনেওয়াজ, আহ্বায়ক মো. আব্দুল হামিদ, কমরেড জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফুন নাহার লতা , সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, মেলাল শাহ, সমন্বয়ক গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া ও সঞ্চালনা করেন মিডিয়া সমন্বয়কারী পিনাকী তালুকদার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ