ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরও কমলো স্বর্ণের দাম
রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম
স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল
চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ
রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ
হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা
নগদে প্লে প্রোটেক্টের সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই
পূর্ব ঘোষণা অনুসারে সেবার মানোন্নয়নের জন্যে নগদ অ্যাপ-এর সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী গুগলের একটি প্লে প্রটেক্ট সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন।
গুগলের নিজস্ব সিকিউরিটি পলিসি আপডেটের কারণে গ্রাহকরা এই সতর্কবার্তাটি পেয়ে থাকতে পারেন। কোনো কোনো গ্রাহক এমন বার্তা দেখে বিভ্রান্তও হয়েছেন।
বিষয়টি অবগত হয়ে নগদের টেকনিক্যাল টিম ইতোমধ্যে গুগল-এর সাথে যোগাযোগ করেছে এবং সমাধানের বিষয়ে উভয়পক্ষ দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।
ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ গ্রাহকদের আশ্বস্ত করছে যে, নগদ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ এবং সকল প্রয়োজনীয় মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ আছে।
উদ্ভূত এই পরিস্থিতির সুযোগ নিয়ে নগদকে ব্যবসায়িকভাবে আঘাত করতে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম অপপ্রচার চালানোর চেষ্টা
করছে। এতে গ্রাহকের বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে। নগদ দৃঢ়ভাবে বলছে, নগদ অ্যাপ কোনো গ্রাহকের মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না। সংবাদ বিজ্ঞপ্তি
করছে। এতে গ্রাহকের বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে। নগদ দৃঢ়ভাবে বলছে, নগদ অ্যাপ কোনো গ্রাহকের মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না। সংবাদ বিজ্ঞপ্তি



