দ্রব্যমূল্য নাগালে না আসলে মানুষ অধৈর্য হয়ে যাবে: সমন্বয়ক হাসনাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

দ্রব্যমূল্য নাগালে না আসলে মানুষ অধৈর্য হয়ে যাবে: সমন্বয়ক হাসনাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
যতক্ষণ পর্যন্ত জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা না যাবে এবং যানজট সমস্যার সমাধান না করা যাবে, সাধারণ মানুষ অধৈর্য হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফায়ার সার্ভিস মাঠে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ এ সব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা না যাবে এবং যানজট সমস্যার সমাধান না করা যাবে, সাধারণ মানুষ অধৈর্য হয়ে যাবে। আপনারা দ্রুততম সময়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনুন। না হলে এই সরকারের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ রাস্তায়

নেমে আসতে পারে।’ হাসনাত আবদুল্লাহ বলেন, স্বচ্ছতা, নৈতিকতা, সত্য ও বাংলাদেশের প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই আপসহীন। ফ্যাসিবাদমুক্তির পথে যাত্রা ততক্ষণ পর্যন্ত সফল হবে না, যতক্ষণ না এই দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার চূড়ান্ত বিলোপ হয়। সমাবেশে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারিকুল ইসলাম ও আবদুল কাদের বক্তব্য দেন। আবদুল কাদের ৫ আগস্টের পর আন্দোলনকারীদের বিভাজনের জন্য হতাশা ব্যক্ত করেন। তারিকুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ বিলোপের লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার