দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশ আগামীকাল। দুপুরে রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাচ্যুয়ালি যুক্ত হয়ে তিনি দেশ গঠনের বার্তা দেবেন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের কাছে দলের অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনা থাকবে সমাবেশ থেকে। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহিদদের স্মরণে আজ বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে স্মরণ সভা করবে বিএনপি। নয়াপল্টনের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা। সমাবেশ সফল করতে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলার নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। সে অনুযায়ী প্রস্তুতির কথা জানিয়েছেন জেলার নেতারা। এদিকে

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে যৌথসভা করেছে বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর (রোববার) বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দিবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেইসাথে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধান কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে।

বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়েছে। যে তার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তাকে হত্যা বা গুম করা হয়েছে। ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন। এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি। বিএনপি আন্দোলনে ছিল আন্দোলনে থাকবে। যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, গণতন্ত্র দিবসে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সেই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহিদদের স্মরণে শনিবার (আজ) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে স্মরণ সভা হবে। সেখানে কথা বলবেন শহিদ পরিবারের সদস্যরা। যৌথ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কাজী সাইয়েদুল আলম বাবুলসহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার