দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাবেদ পাটোয়ারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাবেদ পাটোয়ারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার দুই মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেননি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।জানা গেছে, রাষ্ট্রদূতের পদ ছেড়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্র জানায়, পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়ে গত ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেছেন।যদিও তার শেষ গন্তব্য কোথায়, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।তবে রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার কথা জানিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার।এরপর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া

হয়।এই নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি দেশে ফেরেননি। জাবেদ পাটোয়ারী রিয়াদে যে ফোন নম্বরটি ব্যবহার করতেন, সেই নম্বরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জাবেদ পাটোয়ারীকে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে আওয়ামী লীগ সরকার।চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ৬ মাসের জন্য তাকে ফের একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট অন্য যেসব কর্মকর্তার চুক্তি বাতিল করে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা সবাই ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তারা হলেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত থাকা রাষ্ট্রদূত মো. আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মো.

মোশাররফ হোসেন ভূঁইয়া, জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও রাশিয়ায় থাকা রাষ্ট্রদূত কামরুল আহসান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া