দুই টাইগার ক্রিকেটারকে সুখবর দিল আইসিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫
     ৪:৫৬ অপরাহ্ণ

দুই টাইগার ক্রিকেটারকে সুখবর দিল আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫৬ 92 ভিউ
চলমান নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম দুই ম্যাচেই হেসেছে তার ব্যাট। ভালো খেলার ছাপ পড়েছে তার র‍্যাঙ্কিংয়ে। তামিমের মতো র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাসও। এই দুই ক্রিকেটারই আইসিসি থেকে পেয়েছেন সুখবর। প্রতিবারের ন্যায় বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন তামিম। এক ধাপ এগিয়ে লিটনের অবস্থান ৪৭তম। টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। দুইয়ে অবস্থান তার সতীর্থ তিলক ভার্মার। তৃতীয় ও চতুর্থ স্থানটি দুই ইংলিশ ক্রিকেটারের দখলে। তারা হলেন যথাক্রমে ফিল সল্ট ও জস বাটলার। তালিকার পাঁচে

রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এই ফরম্যাটের বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের জ্যাকব ড্যাফি। ৭১০ রেটিং নিয়ে দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ। আকিল হোসেন ও ভরুণ চক্রবর্তী রয়েছেন তৃতীয় ও চতুর্থ স্থানে। ৭০০ রেটিং নিয়ে পাঁচে অস্ট্রেলিয়ার জাম্পা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা