দিন-রাতে ১২ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪

দিন-রাতে ১২ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ |
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অনেক এলাকায় দিন-রাতে ১২ থেকে ১৪ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় বাড়ছে ভোগান্তি। বিদ্যুৎ বিভাগ বলছে, সামিটের এলএনজি টার্মিনাল তিন মাস ধরে বন্ধ থাকায় গ্যাস সরবরাহ কমেছে। এতে কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। বকেয়ার কারণে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও কম হচ্ছে। এসব কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। সূত্রমতে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ১৪ হাজার ৬০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয় ১২ হাজার ৪৪৪ মেগাওয়াট। ঘাটতি ছিল ২ হাজার ৫৯ মেগাওয়াট। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে প্রায় ৫ হাজার মেগাওয়াট। দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭ হাজার মেগাওয়াট। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা প্রায়

১১ হাজার মেগাওয়াট। এ জন্য গ্যাস প্রয়োজন ২২০ কোটি ঘনফুট। ১৩০ কোটি ঘনফুট হলে পরিস্থিতি মোটামুটি সামাল দেওয়া যায়। কিন্তু সামিটের এলএনজি টার্মিনাল চালু না হওয়ায় দিনে গ্যাস সরবরাহ কমেছে ৬০ কোটি ঘনফুট। গতকাল বিদ্যুতে গ্যাস দেওয়া হয় ৮৫ কোটি ঘনফুট। উত্তরাঞ্চলে লোডশেডিং বাড়বে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। এ বিদ্যুৎ রংপুর অঞ্চলের চাহিদা মেটাতে ভূমিকা রাখত। পাশাপাশি ভারতের আদানি থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। এতেও উত্তরাঞ্চলে লোডশেডিং বেড়েছে। উত্তরের ১৬ জেলায় পল্লী বিদ্যুৎ ও নেসকো মিলে বিদ্যুতের চাহিদা ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ মেগাওয়াট। কিন্তু দু’দিন ধরে দুপুরে সরবরাহ মিলছে

মাত্র ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ। রংপুর বিভাগের ৮ জেলায় ১ হাজার ২০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৮০০ মেগাওয়াটের কম বিদ্যুৎ। রাজশাহী বিভাগে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিতরণ কোম্পানিগুলো। খুলনায় বন্ধ তিন বিদ্যুৎকেন্দ্র গ্যাস সরবরাহ না থাকায় জ্বালানি তেল দিয়ে উৎপাদনে খরচ বেশি হওয়ায় খুলনায় বন্ধ রয়েছে তিনটি বিদ্যুৎকেন্দ্র। ফলে উৎপাদন হচ্ছে না প্রায় ৬৭০ মেগাওয়াট বিদ্যুৎ। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৮ আগস্ট থেকে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও ২৮ আগস্ট থেকে ৩৩০

মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। আর ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এক বছর ধরে। আদানির চিঠি বিদ্যুতের বিলের ৮০০ মিলিয়ন ডলার দ্রুত পরিশোধের অনুরোধ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন গৌতম আদানি। গতকাল ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি পূরণ করায় ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে। আমি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা ৮০০ মিলিয়ন ডলার দ্রুত ছাড় করতে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। বিলগুলো নিয়মিত এবং এখনকার পাওনাগুলো প্রতি মাসের বিলের সঙ্গে পরিশোধের অনুরোধ করছি।’ ঝাড়খণ্ডের গোড্ডার ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র গত বছরের জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ

সরবরাহ করছে আদানি গ্রুপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের