ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা
কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত
রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ২০১৯ সালের ডাকসুর জিএস রাশেদ খাঁন
যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো
জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট
শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের
ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
শুক্রবার জুমার নামাজের পরে মিছিল নিয়ে হলপাড়া ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পরে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। শনিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন পরবর্তী কর্মসূচি জানানোর কথা বলেছেন তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতনের এক দফা দাবির আগে ৯ দফা দাবির মধ্যে একটি দফা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সব ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে
হবে। তবে সেটি এখন বাস্তবায়নের দাবি উঠছে না। বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সানজিদা চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুক্তচিন্তার ও গবেষণার সুযোগ সৃষ্টি না করা হলে আমরা রাজপথেই থাকব। তাই যারা দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, তাদের সতর্ক করছি। কর্মসূচিতে আরেক ছাত্র নাফিউর রহমান প্রস্তাব করে বলেন, ক্যাম্পাসের ভেতর দলীয় ব্যানারে বা কোনো দলের পক্ষে-বিপক্ষে মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে। তবে ছাত্রদের নিজেদের দাবিসংশ্লিষ্ট কোনো বিষয় বা আন্তর্জাতিক কোনো মানবাধিকারের ইস্যুতে ছাত্ররা ঐক্যবদ্ধ সমাবেশ করতে পারবেন। এ ছাড়া অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।