ঢাকায় আইএসআই প্রধান: দিল্লির হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫
     ১০:০৬ পূর্বাহ্ণ

ঢাকায় আইএসআই প্রধান: দিল্লির হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ১০:০৬ 161 ভিউ
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক রাজনীতির মেরুকরণ ও নতুন ধরনের সম্পর্কের সূচনা হয়েছে। বিশেষত, সম্প্রতি ঢাকায় পাকিস্তানের আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম এবং তার প্রতিনিধি দলের গোপন সফর ও সামরিক নেতৃত্বের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘিরে দিল্লি এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা সম্পর্কে কড়া সতর্কতা দিয়েছে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে যে কোনও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলে জানিয়েছে। ইউনুস সরকারের নতুন দিকনির্দেশনা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে মুহাম্মদ ইউনুসের উত্থান এবং তার রাজনৈতিক কৌশল নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। একাত্তরের গণহত্যার দগদগে স্মৃতি ভুলে,

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের উন্নয়ন ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। এমনকি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদ সফর করেছে এবং গাজীপুরে অস্ত্র কারখানায় পাকিস্তানের ‘শাহীন’ সিরিজের ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে গেলে আঞ্চলিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ভারত এই অবস্থাকে ‘দুই সীমান্তে চাপ’ বলে ব্যাখ্যা করছে। ভারতের উদ্বেগ এবং প্রতিক্রিয়া ভারত বরাবরই বাংলাদেশকে তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে এসেছে। কিন্তু সম্প্রতি জামাত পরিচালিত ইউনুস সরকারের ভারত-বিরোধী নীতি ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা দিল্লিকে ভাবিয়ে তুলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্যে স্পষ্ট, তারা বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে। “আমাদের চারপাশে কী হচ্ছে আমরা সব

সময় নজরে রাখি। পড়শি দেশে যা হচ্ছে সেগুলো সম্পর্কেও আমরা অবগত। যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয় তাহলে প্রয়োজনে যেকোনও পদক্ষেপ করা হবে,” বলে হুঁশিয়ারি দেন তিনি। সন্ত্রাসবাদ এবং আনসারুল্লা বাংলা টিমের উত্থান বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। বিশেষত, আনসারুল্লা বাংলা টিম (এবিটি) এবং তাদের পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সংযোগ গভীর উদ্বেগের কারণ। আল কায়েদার ছায়া সংগঠন এবিটি এখন ভারতজুড়ে স্লিপার সেল তৈরির পরিকল্পনা করছে এবং তরুণ প্রজন্মকে জেহাদের পথে আকৃষ্ট করার চেষ্টা করছে। মহম্মদ ফারহান ইসরাকের নেতৃত্বে এবিটির সক্রিয়তা এবং তাদের প্রধান জসীমউদ্দিন রহমানিকে ইউনুস সরকারের উদ্যোগে জেল থেকে মুক্তি দেওয়ার ঘটনা আরও আশঙ্কাজনক। আন্তর্জাতিক

পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করার পাশাপাশি আঞ্চলিক শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে। বাংলাদেশ-পাকিস্তান আঁতাত: আঞ্চলিক প্রভাব বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শুধুমাত্র ভারতের জন্যই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যের জন্য চ্যালেঞ্জ। ভারতের কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, ইউনুস সরকারের এই নীতিগত পরিবর্তন শুধু ভৌগোলিক কৌশলগত অবস্থানের জন্য নয়, বরং ইসলামাবাদের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত করা, ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রস্তাব, এবং সন্ত্রাসী সংগঠনের উত্থান আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর উচিত এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয়

কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ