জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়। তিনি আরও জানান, অভিনেত্রী শমী কায়সার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘জাতীয় বেইমান’ বলে মন্তব্য করেন। এতে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী আদালতে আবেদন

করেন। যার পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা