জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ October, ২০২৬

জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ |
জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। এ প্রতিনিধিত্ব কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা শুরুর জন্য জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ সভায় মন্দির সুরক্ষায় জামায়াতের কর্মীদের ভূমিকার প্রশংসাও করেন তারা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার ও বিরোধী দলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সভায় আমন্ত্রিত নেতারা। গোলাম বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষের

অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলা সরকারের দায়িত্ব। একই সঙ্গে বিরোধীদলীয় নেতারও এ বিষয়ে সাংবিধানিক কর্তব্য রয়েছে। বিরোধীদলীয় নেতা নিজের ভূমিকা যতটুকু পালন করেন, তা তিনি সভায় তুলে ধরেছেন বলেও জানান গোলাম। গোলাম আরও বলেন, বিভিন্ন এলাকার বৈষম্য, বঞ্চনা, অসুবিধা ও দুঃখ-কষ্টের কথা জানিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতারা বিরোধী দলের সহায়তা চেয়েছেন। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকবে বলে জামায়াত নেতারা আশ্বস্ত করেছেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, দুর্গোৎসব সামনে রেখে বিরোধীদলীয় নেতার আমন্ত্রণে তারা সভায় যোগ দেন। তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলা হচ্ছে, কিন্তু আমরা ২৯ শতাংশ থেকে আটে নেমে এসেছি। এইটার সঙ্গে এটা মিলছে

না।” ভবিষ্যতে বাংলাদেশকে সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সবাই যেন একসঙ্গে তুলে ধরতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বাসুদেবের ভাষ্যে, সভায় উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করতে হবে। জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি নেই উল্লেখ করে বাসুদেব বলেন, “সংসদে আমাদের কেউ নেই। আমরা সংসদে আসতে চাই। কীভাবে আসব, তা বিরোধী দল এবং সরকারি দল মিলে ঠিক করবেন। এই কথাগুলো আলোচনার মধ্যে এসেছে।” হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী জামায়াতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মতবিনিময়ের মধ্য দিয়ে যে শুভ সূচনা হয়েছে, তার ধারাবাহিকতায় ভবিষ্যতে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সবাই যেন দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে

পারেন—জামায়াতের আমির আজ সেই আহ্বান জানিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায় ও মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক; হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ; পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা; পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পনা রায় ও সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চন্দ্র মজুমদার; আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাশ ব্রহ্মচারী; ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস ও সাধারণ সম্পাদক রাজ কুমার দাস; এবং সনাতন পার্টির সভাপতি আশিষ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক সুমন কুমার রায়সহ অন্যরা। দলিত সংগঠনগুলোর নেতারাও মতবিনিময়ে অংশ

নেন। তাদের মধ্যে ছিলেন রবিদাস ফোরামের সভাপতি চাঁদমোহন রবিদাস ও সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, এবং রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলীপ রবিদাস ও সাধারণ সম্পাদক ফুল চাঁদ রবিদাস। সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ও সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল ও সাধারণ সম্পাদক নির্মল দাশ, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি হীরেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সোমনাথ দে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে