জাতীয় ব্যবসা সংলাপ উদ্যোক্তাদের উদ্বেগ আমলে লউন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় ব্যবসা সংলাপ উদ্যোক্তাদের উদ্বেগ আমলে লউন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত জাতীয় ব্যবসা সংলাপে বিশেষত ব্যবসায়ীদের বক্তব্যে ব্যবসায় ও শিল্প খাত লইয়া যেই উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ পাইয়াছে, সেইগুলি উপেক্ষার কোনো সুযোগ নাই বলিয়া আমরা মনে করি। প্রথমত, শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এবং ১৫টি জাতীয় বাণিজ্য সংগঠন যৌথভাবে এই সংলাপের আয়োজন করে, যাহারা কার্যত দেশের সকল খাতের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। তাই এই ধারণা অসংগত নহে, সংলাপে প্রদত্ত ব্যবসায়ীদের বক্তব্যে দেশের ব্যবসায় ও শিল্প খাতে বিরাজমান পরিস্থিতির সামগ্রিক চিত্রই উঠিয়া আসিয়াছে। দ্বিতীয়ত, দেশের সকল খাতের ব্যবসায়ী নেতাদের এইভাবে একযোগে উদ্বেগ-উৎকণ্ঠার কথা বলিতে সাধারণত দেখা যায়

না। পরিস্থিতি বাধ্য করিয়াছে বলিয়াই তাহারা এহেন উদ্যোগ গ্রহণ করিয়াছেন। কে অস্বীকার করিতে পারে, শিক্ষার্থী-জনতার আন্দোলনের সময় বিশেষত রপ্তানিসহ শিল্প খাতে যেই অস্থিরতার সূচনা হয়, গণঅভ্যুত্থানের মুখে বিগত সরকারের পতনের পর নূতন সরকার গঠনের মধ্য দিয়া উহার অবসান প্রত্যাশিত থাকিলেও বাস্তবতা ভিন্ন? ইদানীং বরং নানা মহলের উস্কানিতে শিল্পাঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পাইয়াছে। প্রায় বিনা বাধায় দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাইতেছে। ফলস্বরূপ একদিকে মালিকদের বিপুল অঙ্কের ক্ষতি পোহাইতে হইতেছে, এমনকি তাহারা প্রতিষ্ঠান চালু রাখার আর্থিক সক্ষমতা হারাইতেছেন, অন্যদিকে কয়েক সহস্র মানুষ ইতোমধ্যে বেকার হইয়াছেন এবং আরও বহু শ্রমিক অনুরূপ ভয়ংকর পরিণতির সম্মুখীন, যাহা সামাজিক তো বটেই নূতন করিয়া

রাজনৈতিক অস্থিরতারও জন্ম দিতে পারে। উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শিল্পে প্রায় ৭ কোটি জনবল কর্মরত। সংলাপে উপস্থাপিত মূল প্রবন্ধে যথার্থই বলা হইয়াছে, আন্দোলনকালে শিক্ষার্থী-জনতাকে নির্যাতনের ঘটনাসমূহ যদ্রূপ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করিয়াছে, তদ্রূপ অভ্যুত্থান-পরবর্তী নানা ঘটনা সম্পর্কে বিদেশি মিডিয়া, বিশেষ করিয়া কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশ হইতে ছড়ানো অপতথ্যসমূহও বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতার মনে আস্থার সংকট সৃষ্টি করিয়াছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ভারতসহ আরও কিছু গুরুত্বপূর্ণ দেশ হইতে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি আছে। এই সকল বিষয় বহির্বিশ্বে ব্র্যান্ড ও ক্রেতাদের নিকট বাংলাদেশের রপ্তানি শিল্প সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করিতেছে। ফলে আস্থার অভাবে ভবিষ্যৎ রপ্তানি কার্যাদেশ লইয়া শঙ্কা তৈরি হইতেছে। স্বীকার করিতে

হইবে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিহীনতার ব্যাপক অভিযোগ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতিতে বিগত সময়ে বিস্ময়কর প্রবৃদ্ধি ঘটিয়াছে। রপ্তানিকারকদের প্রাপ্ত ভর্তুকি ও কর সুবিধা লইয়া প্রশ্ন থাকিলেও, উক্ত সময়ে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে নূতন নূতন বাজার সৃষ্টি হইয়াছে, কারখানার আধুনিকায়ন ঘটিয়াছে এবং এইগুলির সম্মিলিত প্রভাবে রপ্তানির পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাইয়াছে। মোদ্দা কথা, এমন কিছু করা যাইবে না, যাহা অর্থনীতির এই গতিকে পশ্চাৎমুখী করে। সন্দেহ নাই, উদ্যোক্তাদের কেহ কেহ বিগত সরকারের সহযোগী ছিলেন। কিন্তু তাহাদের গড়া প্রতিষ্ঠানসমূহ জাতীয় সম্পদ। বস্তুত কয়েক দশকে উদ্যোক্তা ও শ্রমিকের মিলিত তিল তিল সংগ্রামের ফসল হিসাবে গড়িয়া উঠা এই শিল্প খাতকে কিছু বিশেষ মহলের উদ্দেশ্য বা বিদ্বেষমূলক প্রচারণার শিকার

হইয়া আমরা ধ্বংস হইতে দিতে পারি না। তাই এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে ‘এক নম্বর অগ্রাধিকার’ প্রদানের যে দাবি আলোচ্য সংলাপে উঠিয়াছে, উহা সময়োপযোগী তো বটেই, জাতীয় স্বার্থ সুরক্ষার প্রশ্নেও গুরুত্বপূর্ণ। আশার বিষয়, সংলাপে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়া শ্রমিক, শিল্প মালিক এবং সরকারকে এক হইয়া কাজ করার আহ্বান জানাইয়াছেন। আমাদের বিশ্বাস, এই লক্ষ্য অর্জন সহজ হইতে পারে যদি ব্যবসায়ীদের প্রস্তাব অনুসারে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বেসরকারি খাতের অংশগ্রহণে একটি টাস্কফোর্স গঠন করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান