ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা
মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস
ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬
চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান
চীনের নৌবহরে তৃতীয় রণতরী হিসেবে যুক্ত হয়েছে ফুজিয়ান। এটি কয়েক ধরনের যুদ্ধবিমান বহনে সক্ষম। রণতরীর নিয়ন্ত্রণভার নৌবাহিনীর কাছে হস্তান্তরকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। গত বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সমুদ্রবন্দরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
চীনের গণমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে গতকাল শুক্রবার এএফপি এ খবর জানিয়েছে।
সম্প্রতি চীনের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ হাতে নেন শি। ফুজিয়ানের নৌবহরে যুক্ত হওয়ার বিষয়টিকে এ উদ্যোগে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শি দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠা ও তাইওয়ানের সঙ্গে চলমান অস্থিরতায় বাড়তি সুবিধা পেতে নৌবাহিনীর আধুনিকায়ন করতে চান।
অনুষ্ঠানের পর শি জিনপিং ফুজিয়ানে আরোহণ করেন। তাঁকে রণতরীটির যুদ্ধ-সক্ষমতা সম্পর্কে তথ্য দেওয়া
হয়। পাশাপাশি, ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেমের নির্মাণ ও কার্যকারিতা নিয়েও তাঁকে ব্রিফ দেওয়া হয়। সরকারি গণমাধ্যম সিসিটিভির প্রকাশ করা ছবিতে বন্দরের অনুষ্ঠানে শি ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যান্য শীর্ষ নেতাকে যোগ দিতে দেখা যায়। নৌ আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব চলছে। বিশ্লেষকরা মনে করেন, ফুজিয়ান এ লড়াইয়ে চীনকে বেশ খানিকটা এগিয়ে নিয়েছে।