গুরুতর অভিযোগ নিয়ে বাধার মুখে নায়িকা, জানা গেল আসল ঘটনা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:১৫ পূর্বাহ্ণ

গুরুতর অভিযোগ নিয়ে বাধার মুখে নায়িকা, জানা গেল আসল ঘটনা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৫ 122 ভিউ
টালিউডে আসছে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানার ছবি ‘চিচিং ফাঁক’। আরব্য লোককথার গল্প আলিবাবার আবহে সিনেমাটি নির্মাণ করছেন ওপার বাংলার পরিচালক অরিজিৎ সরকার। আর এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কিন্তু এই ছবির কাস্টিংয়ে নাকি প্রিয়াঙ্কা সরকারকে না জানিয়েই নাম বসিয়ে দেন পরিচালক! এমন খবর সংবাদপত্র থেকে চোখে পড়ে নায়িকার। আর তা দেখেই পরিচালকের অফিসে এমন গুরুতর অভিযোগ জানাতে ছুটে যান অভিনেত্রী। তারপরই ঘটে মহাবিপত্তি! অভিযোগ জানাতে যাবে, এমন সময়ে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা দেখেন দরজা লক করা। অর্থাৎ, ‘আটক’ করা হয়েছে তাকে! এরপরই পরিচালকের ওপর চড়াও হন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কার এমন ভিডিও দেখে শুরুতে চিন্তায় পড়ে যায়

অনুরাগীরা। তবে ভিডিওর শেষে বেরিয়ে আসে আসল ঘটনা। আসলে, প্রিয়াঙ্কার নতুন ছবি ‘চিচিং ফাঁক’-এর প্রচার কৌশলী মাত্র। ছবির গল্পের সূত্রে, একটি ছেলে এবং মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য, নিজেদের মতো করে বাঁচা। এরপর অজানা বিপদের হাতছানি, শুরু হয় এক অদ্ভুত সফর! কিন্তু সেখানে আরব্য রজনি তথা আলিবাবার সেই কাহিনির সঙ্গে সিনেমার গল্পের যোগসূত্র কতটা, তার চমক এখনই ভাঙতে নারাজ পরিচালক। উল্লেখ্য, অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া সেই ছেলের সঙ্গে মেয়েটির চরিত্রে থাকতে পারেন প্রিয়াঙ্কা। গুহার মধ্যে আটকে গেলে অবশ্যই ‘চিচিং ফাঁক’ বলেই চিৎকার শোনা যাবে তার মুখ থেকে, সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু