গাজীপুরে বিগবস কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে বিগবস কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের জেরে বিগবস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বেক্সিমকোর বিগ-বসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিল। আন্দোলনকারীরা বেতনের দাবিতে বুধবার বিগ-বস কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কিছু সংখ্যক শ্রমিক কারখানার ভেতর প্রবেশ করে কেমিক্যাল গোডাউনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীদের বাঁধার কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহতায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে কারখানার কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ

পুড়ে গেছে। এদিকে গাজীপুরের টঙ্গী, বাঘের বাজার, বাংলাবাজার, পোড়াবাড়ি, কাশিমপুর ও জিরানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে। অনেক এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ২৫টির বেশী কারখানায় ছুটি ঘোষনা করেছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিচালক মো. সারোয়ার আলম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের