ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
জুলাইযোদ্ধা জুবায়ের ট্রাকচাপায় নিহত, ট্রাকচালকের পরিচয় নিয়ে সন্দেহ স্বজনদের
পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার
রণক্ষেত্র ফরিদপুর, আহত ৩০
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ৫ যাত্রী নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। চিকিৎসার জন্য আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



