গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
     ৯:১৬ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৬ 80 ভিউ
যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং জেফরি মার্কলে মধ্যপ্রাচ্য অঞ্চলে সত্য অনুসন্ধান মিশন শেষে প্রকাশিত প্রতিবেদনে বলেছেন, ‘গাজা থেকে স্থানীয় লোকজনকে সরে যেতে বাধ্য করতে ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল ও ধ্বংস করার ধারাবাহিক পরিকল্পনা নিয়েছে। তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই কুকর্মে জড়িত এবং বিশ্বকে এটি থামাতে হবে।’ মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং ওরেগনের জেফরি মার্কলে উভয়ই সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। তারা বৃহস্পতিবার একটি প্রতিবেদনে তাদের অনুসন্ধানে পাওয়া তথ্য প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে কংগ্রেসের একটি প্রতিনিধিদল ভ্রমণ করে আসার পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে সিনেটররা লিখেছেন, বোমা এবং বুলেটের চেয়েও ধ্বংসযজ্ঞ বেশি হচ্ছে। তারা মানবিক ত্রাণ সাহায্য

বন্ধের ধারাবাহিক অভিযানও দেখেছেন, যা তারা “খাদ্যকে যুদ্ধের হাতিয়ার” হিসেবে উল্লেখ করেছেন। ভ্যান হলেন বৃহস্পতিবারের প্রেস কনফারেন্সে বলেছেন, “নেতানিয়াহু সরকার ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে নিশানা করার বাইরেও গাজার সব মানুষের ওপর ঢালাওভাবে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।” দুই সিনেটর সত্য অনুসন্ধান মিশনে মিশর, ইসরায়েলসহ অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানও ভ্রমণ করেছেন। তারা বলেছেন, গাজায় ইসরায়েলের কার্যকলাপ কেবল হামাসের ক্ষতি করাই নয়, বরং স্থানীয় লোকজনকে জাতিগতভাবে নির্মূল করার একটি ইচ্ছাকৃত কৌশল। তাদের প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, “নেতানিয়াহু সরকার ইজ ইমপ্লিমেন্টিং এ প্ল্যান টু এথনিক্যালি ক্লিনজিং অব প্যালেস্টিনিয়াস।” এতে বলা হয়েছে, আমেরিকাও এতে জড়িত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু