গহরই হতে পারেন পিটিআইয়ের শেষ ভরসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৪১ পূর্বাহ্ণ

গহরই হতে পারেন পিটিআইয়ের শেষ ভরসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪১ 87 ভিউ
ইমরান খানের কারাবন্দিত্ব আর দলীয় অস্থিরতার মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জন্য রাজনৈতিকভাবে কিছুটা জায়গা করে দিতে পারেন শুধু একজনই—দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। দলীয় সূত্রগুলো জানায়, শালীনতা ও নম্রতার জন্য পরিচিত গহর আলী রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক মহলে অনন্য সম্মান অর্জন করেছেন। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি, পেশাগত যোগ্যতা ও সংঘাতমুক্ত রাজনীতি তাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে, যেখানে তিনি সরকার ও সেনাসহ সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে পারেন। একজন নেতা বলেন, সামাজিক মাধ্যমে তাকে ‘গাদ্দার’ বা বিশ্বাসঘাতক বলেও সমালোচনা করা হয়েছে, কিন্তু ইমরান খানের প্রতি তার আনুগত্য প্রশ্নাতীত। তবে দলীয় সূত্রের দাবি—গহর আলী কেবল তখনই বড় ভূমিকা রাখতে পারবেন, যদি ইমরান

খান তাকে স্পষ্টভাবে ক্ষমতা দেন। এখনো পর্যন্ত দলীয় সব সিদ্ধান্ত ইমরান নিজেই জেল থেকে নিয়ন্ত্রণ করছেন, ফলে গহর স্বাধীনভাবে কিছু করতে পারছেন না। ২০২৩ সালে ইমরান খানের বিশ্বাস অর্জন করেই গহরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়। অন্যান্য পিটিআই নেতারা যেখানে তীব্র ভাষায় বক্তব্য দেন, সেখানে গহর সবসময় মেপে কথা বলেন। এতে তিনি এমনকি সেনাবাহিনীর সঙ্গেও গ্রহণযোগ্যতা পেয়েছেন। তার সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের বিষয়টি স্বয়ং ইমরান খান নিশ্চিত করেছিলেন। গহর সবসময়ই সংলাপের পক্ষপাতী এবং সেনাবাহিনীবিরোধী প্রচারণার বিরোধিতা করে আসছেন। তবে তার সব কার্যক্রম নির্ভর করছে ইমরান খানের অনুমতির ওপর। তিনি নিয়মিত আদিয়ালা জেলে গিয়ে ইমরানের পরামর্শ নেন। শুধু চেয়ারম্যান গহরই নন, দলের শীর্ষ কমিটি—কোর কমিটি ও

রাজনৈতিক কমিটিও ইমরান খানের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। এ কারণে সংলাপ থেকে শুরু করে অভ্যন্তরীণ রাজনীতি—সব ক্ষেত্রেই গহরের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন