গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬
     ৭:৩০ পূর্বাহ্ণ

গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৩০ 29 ভিউ
ম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ‘CA Press Wing Facts’ পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে ডক্টর শাহদীন মালিকের বক্তব্যকে ভুল প্রমাণের চেষ্টা করা হয়েছে। ডক্টর মালিক বলেছিলেন, “একাধিক প্রশ্নের বিপরীতে মাত্র একটি ‘হ্যাঁ/না’ অপশন রাখা একটি ত্রুটিপূর্ণ প্রক্রিয়া।” এই সত্যকে আড়াল করতে প্রেস উইং আইসল্যান্ডের উদাহরণ টেনেছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। ১. আইসল্যান্ডের গণভোট (২০১২): প্রেস উইং দাবি করতে চেয়েছে যে সেখানেও একক উত্তর ছিল। কিন্তু প্রকৃত সত্য হলো— আইসল্যান্ডের সেই গণভোটে প্রশ্ন ছিল মোট ৬টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যেকটি প্রশ্নের বিপরীতে আলাদা আলাদাভাবে “হ্যাঁ” বা “না” বলার সুযোগ ছিল। অর্থাৎ, ভোটাররা বেছে নেওয়ার অধিকার পেয়েছিলেন যে তারা কোন ধারাটি চান আর কোনটি

চান না। উক্ত গণভোট সম্পর্কে স্পষ্টতই প্রধান উপদেষ্টার প্রেস উইং সত্য লুকিয়েছে, যা জনগণের সাথে প্রতারণার শামিল। ২. চিলি ও ইতালির উদাহরণ: প্রেস উইং তাদের পোস্টে চিলি ও ইতালির গণভোটের উদাহরণ দিয়েছে। হ্যাঁ, সেখানে শত শত ধারার বিপরীতে একটি মাত্র “হ্যাঁ/না” অপশন ছিল। কিন্তু তারা যেটা বলতে ভুলে গেছে তা হলো— উভয় দেশেই সচেতন নাগরিকরা এই “প্যাকেজ ডিল” প্রত্যাখ্যান করেছিলেন। দুই দেশেই “না” (No) জয়যুক্ত হয়েছিল কারণ মানুষ তাদের পছন্দের ওপর জবরদস্তি মেনে নেয়নি। উক্ত দুই উদাহরণ নিয়ে সচেতন যে কেউ যদি প্রকৃত তথ্য যাচাই করে তবে তা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর জন্য বুমেরাং যুক্তি হিসেবে হাজির হবে। ৩. আমাদের উদাসীনতা ও তথ্যের রাজনীতি দুর্ভাগ্যজনকভাবে,

আমাদের দেশে তথ্য যাচাই না করার প্রবণতাকে পুঁজি করে এই ধরণের বিভ্রান্তি ছড়ানো হয়। যখন রাষ্ট্রীয় একটি প্ল্যাটফর্ম থেকে আংশিক সত্য বা সুক্ষ্ম মিথ্যা প্রচার করা হয়, তখন বুঝতে হবে এটি সাধারণ মানুষকে মানসিকভাবে প্রভাবিত করার একটি পুরনো কৌশল। পছন্দের মানুষের প্রতি অন্ধ আবেগ আমাদের সত্য দেখার চোখ বন্ধ করে দিচ্ছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন ফ্যাক্ট-চেকিংয়ের নামে তথ্য বিকৃতি করা হয়, তখন সেটি উদ্বেগের বিষয়। ডক্টর শাহদীন মালিকের পর্যবেক্ষণ সঠিক— বহুবিধ বিষয়ের ওপর একটি মাত্র উত্তর চাপিয়ে দেওয়া জনমতের প্রকৃত প্রতিফলন নয়। আমাদের উচিত ইগো দিয়ে নয়, বরং তথ্য ও যুক্তি দিয়ে সত্যকে যাচাই করা। পরিচিতি: ব্লগার এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা