ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ
এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি
বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”
‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়”
‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয়
গণভবনে পাওয়া গেলো ট্রান্সকম গ্রুপের ঘুষ লেনদেনের গোপন নথি!
গণভবন থেকে উদ্ধার হলো ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি। পতিত সরকারের সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্যও পাওয়া গেছে ওই নথিতে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল ঘেটে এমন চাঞ্চল্যকর তথ্য পান দুদক ও সিআইডির তদন্ত কর্মকর্তারা।
হত্যামামলা থেকে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলো ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। এমনকি এই বিষয়ে শেখ হাসিনার সাথে ৩ দফা বৈঠকও করেছিলেন তিনি। সম্প্রতি দুদক ও সিআইডির তদন্তে বেড়িয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন সিমিন রহমান।
বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্ত কাজও। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে গণভবন থেকে প্রাপ্ত কিছু নথিতে এমন তথ্য পান তদন্তকারী কর্মকর্তারা। ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা গণ ভবনে প্রবেশ করে যেসব দলিল পায়। অন্যদিকে ২০২৩ সালের ২৩ জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিনি রহমানের রহস্যজনক তৎপরতা এড়ায়নি কারো। সিমিন রহমান ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও এই ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা করেন আরেক বোন শাযরেহ হক। সে সময় তিনি দাবি করেন, পিতার সম্পত্তি আত্মসাতের জন্যই আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করে সিমিন রহমান।