কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
হারিকেন মিল্টন চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়ে দ্রুত উপকূলের দিকে এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বুধবার (৯ অক্টোবর) জানিয়েছে, স্থানীয় সময় আজ গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম-মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। বর্তমানে হারিকেনের প্রভাব অঞ্চলটিতে দৃশ্যমান। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার ফোর্ট মায়ার্সসহ উপকূলবর্তী শহরের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। যে কোনো সময় ভারি বৃষ্টি শুরু হতে পারে। বর্তমানে কোথাও কোথাও ‍গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অপরদিকে সাগর বেশ উত্তাল। স্বাভাবিকের চেয়ে ঢেউয়ের উচ্চতা বেড়ে আশপাশ প্লাবিত করেছে। কর্মকর্তারা ফ্লোরিডার পশ্চিম উপকূলের লোকজনকে সতর্ক করে বলেছেন, আর মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে হারিকেন মিল্টন রাজ্যে আঘাত হানতে

পারে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আগে এখনই ঝুঁকিপূর্ণ নিচু অঞ্চল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরুতে হবে। হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আপনি যদি হারিকেনের সম্ভাব্য আঘাত হানার অঞ্চলে থাকেন তবে এখনই সেখান থেকে চলে আসুন। আমরা ইতিমধ্যে সাগরের পানির উচ্চতা বাড়তে দেখেছি। সাগরের ঢেউ বিচের আশপাশ প্লাবিত করছে। পরিস্থিতি কেবল খারাপ হতে চলেছে। যা করার এখনই করতে হবে। কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা ধেয়ে আসছে হারিকেন মিল্টন, যখন আঘাত হানবে তবে ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের অনেকে অনুরোধ মানছেন না। তারা নিজেদের বাড়িতেই থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। চ্যাম্পিয়নস গেটের বাসিন্দা লিওনার্ড নুজেন্ট আয়ারল্যান্ড থেকে এসে পাঁচ বছর যাবত

সেন্ট্রাল ফ্লোরিডা শহরে বসবাস করছেন। তিনি ঝড়ের ঝুঁকি সম্পর্কে জেনেও ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে নারাজ। তিনি বলেন, হারিকেনগুলো আঘাত হানার আগে দুর্বল হয়ে যায়। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের বাড়িগুলো হারিকেন প্রতিরোধ করার মতো করে নির্মিত হয়েছে। অবশ্য নুজেন্ট ঝড়ের আগমন বার্তায় ভয় পাচ্ছেন বলেও স্বীকার করেছেন। তিনি বিবিসিকে বলেন, আমরা বাইরের সব আসবাবপত্র ভেতরে নিয়েছি। আমাদের প্রতিবেশীরাও একই কাজ করেছে। উড়ে যেতে পারে এমন কিছু আগেই সংরক্ষণ করে রাখছি। প্রতিবেশীরা একে অপরকে সাহায্য করছেন। এখানে এক সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। এনএইচসির সর্বশেষ বার্তায় বলা হয়, হারিকেনের বাতাসের গতি ১৫৫ মাইলে (২৫০ কিলোমিটার) এসে ঠেকেছে। যা ক্যাটাগরি-৫ মাত্রায় থাকা অবস্থার চেয়ে মাত্র দুই

মাইল কম। ১৩১ থেকে ১৫৫ মাইল গতির ঝড়কে ক্যাটাগরি-৪ এবং ১৫৫ মাইলের বেশি গতিবেগ থাকলে তা ক্যাটাগরি-৫ মাত্রায় ধরা হয়। পূর্বাভাস অনুযায়ী, হারিকেন মিল্টনের কেন্দ্রটি আজ মেক্সিকোর পূর্ব উপসাগর জুড়ে তাণ্ডব চালাবে। গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম-মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। এরপর পশ্চিম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ফ্লোরিডার পূর্ব উপকূল থেকে ধীরে ধীরে সরে যাবে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে ঝড়টি দুর্বল হয়ে পড়ার আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা সেফটি ভালভের ত্রুটি, অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ ডিভিসি ও কংসাবতী বাঁধের পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার শঙ্কা শুধু জনপ্রিয়তা তার পরিচয়ের সম্পূর্ণ ব্যাখ্যা নয়: জয়া আনারস খাওয়ার ৮ উপকারিতা ইরানে ‘যখন খুশি’ হামলার হুমকি ট্রাম্পের বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট: ব্রাজিলের মুখোমুখি জাপান প্রতিমন্ত্রী শাহে আলমের ভিজিটিং কার্ডে করছাড় আবেদন: ছেলের প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা দাবি! রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের অভিযোগ ব্যক্তিগত জেট নয়, বিমানের লিজ নেওয়া বোয়িং নিয়ে বঙ্গবন্ধুর নামে অপপ্রচার অক্সফোর্ড ম্যাট্রিক্স তুলে ধরে জাতিসংঘে জার্মান আওয়ামী লীগ: দল নিষিদ্ধকরণকে চ্যালেঞ্জ করে হস্তক্ষেপ আহ্বান ট্রেনে ইন্টারনেট চালু হতেই চুরির মহোৎসব, উধাও স্টারলিংকের মূল্যবান যন্ত্র শেখ হাসিনার দূরদর্শিতা: শুধু টোলনির্ভর নয়, ভেবে রেখেছিলেন সাধারণের টোলমুক্ত যাতায়াতের কথাও