কলেজছাত্র হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা নির্দেশদাতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

কলেজছাত্র হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা নির্দেশদাতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৯ জনের নাম উল্লেখ করে ৪৯৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। শিবগঞ্জের লক্ষ্মীকোলা কাজীপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে ও সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন ইসলাম শনিবার রাতে সদর থানায় এ মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাঁচটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে। সোমবার বিদায়ী ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য দিয়েছেন। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি

রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান ও সাগর কুমার রায়, কোষাধ্যক্ষ মাছুদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী হিরো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল

ইসলাম, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা আবদুল মতিন সরকার, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা আলহাজ্ব শেখ, পৌর কাউন্সিলর আরিফুর রহমান, সাবেক কাউন্সিলর ইব্রাহীম হোসেন, যুবলীগ নেতা জাকারিয়া আদিল, শ্রমিক লীগ নেতা তুফান সরকার, ছাত্রলীগ নেতা মাহফুজ আহম্মেদ, বেনজীর আহম্মেদ প্রমুখ। বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বগুড়া শহরের বড়গোলা ঝাউতলা এলাকায় যান। এ সময় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ৪-৭নং আসামির নেতৃত্বে অন্যরা পেট্রল বোমা, ককটেল, পিস্তল, কাটা রাইফেল নিয়ে হামলা চালায়। এ সময় আসামিরা ককটেল বিস্ফোরণ করেন। ৩৮নং আসামি আল রাজি জুয়েল আগ্নেয়াস্ত্র দিয়ে বাদীকে লক্ষ্য করে গুলি করে। এতে বাদী পায়ে গুলিবিদ্ধ

হন। ২২নং আসামি জাকারিয়া আদিল শটগান দিয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন। বাদী সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান। পরে পরিস্থিতি বেগতিক দেখে আসামিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ কলেজ ছাত্র শাওন ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে বাদী তার বাবার মাধ্যমে সদর থানায় এজাহার পাঠিয়ে দেন। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু