’কখনো আত্মসমর্পণ না করার’ অঙ্গীকার নিয়ে ইউক্রেন যুদ্ধের ১০০০ দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

’কখনো আত্মসমর্পণ না করার’ অঙ্গীকার নিয়ে ইউক্রেন যুদ্ধের ১০০০ দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
যুদ্ধে এক হাজার দিন পূর্তি উপলক্ষে জয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন। আজ মঙ্গলবার কিয়েভ জোর দিয়ে বলেছে, তারা মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে "কখনই আত্মসমর্পণ করবে না"। কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইউক্রেন কখনোই আত্মসমর্পণ করবে না এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রুশ বাহিনীকে শাস্তি দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন আগামী বছর পুতিনের সাথে শান্তি আলোচনায় বসতে পারে এমন আশঙ্কার বিপরীতে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভহেনিয়া ফিলিপেনকো বলেন, "পুতিন শান্তি চান না"। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ওয়াশিংটনের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছে

ক্রেমলিন। রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানায়, রাশিয়ার প্রতিটি নতুন হামলা পুতিনের উদ্দেশ্য নিশ্চিত করে। তিনি চান যুদ্ধ অব্যাহত থাকুক, তিনি শান্তি নিয়ে আগ্রহী নন। সোমবার রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ) জানায়, তারা ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ফ্রন্ট লাইনে গত মাসে নেওয়া নমুনায় কাঁদানে গ্যাসের চিহ্ন পেয়েছে। ওপিসিডব্লিউর তত্ত্বাবধানে থাকা অ-বিস্তার চুক্তি রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে যুদ্ধের পদ্ধতি হিসাবে টিয়ার গ্যাসের মতো দাঙ্গা নিয়ন্ত্রণ এজেন্টের ব্যবহার নিষিদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে