ওসি মাইনুল আতংকে জাজিরার অপরাধীরা, পেয়েছেন শ্রেষ্ঠ ওসির পুরষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫
     ৯:৫৭ অপরাহ্ণ

আরও খবর

জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর

সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয়

৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক

পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড!

মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন

রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ?

ওসি মাইনুল আতংকে জাজিরার অপরাধীরা, পেয়েছেন শ্রেষ্ঠ ওসির পুরষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ৯:৫৭ 70 ভিউ
শরীয়তপুরের জাজিরা থানায় ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে বিদ্রোহী অবস্থায় ৮-আগস্ট সাংবাদিকদের উপর সন্ত্রাসী কায়দায় সরকারি পিস্তল হাতে নিয়ে ওসি হাফিজের নেতৃত্বে ফ্যাসিস্ট পুলিশদের হামলার পর থেকে জাজিরা হয়ে ওঠে সন্ত্রাসীদের অভয়ারণ্যে। উপজেলা ছাত্রলীগের সন্ত্রাসী সাইদুর চৌকিদার আর রনক মুন্সিদের নেতৃত্বে দীর্ঘদিন নিয়মিত চলে সশস্ত্র মহড়া। ওসি হাফিজের পালিয়ে বিদায়ের পরে ওসি আল-আমিন কিছুদিন দায়িত্ব পালন করার পরে থানার ভিতরেই তিনি আত্মহত্যা করে মারা যান। এরপর ওসি দুলাল আকন্দও পারেননি জাজিরার অপরাধীদের নিয়ন্ত্রণ করতে। তবে, কারিশ্মাটিক পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর মাইনুল ইসলাম জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হয়ে এসেই অপরাধী আর আওয়ামিলীগের নিরাপদ আশ্রয়স্থল খ্যাত জাজিরার বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা অপরাধীদের বিশেষ করে আওয়ামী

সন্ত্রাসীদের একে - একে ধরতে থাকেন। আওয়ামী আমলে নির্যাতিত এই ইন্সপেক্টর একজন দক্ষ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিরলসভাবে। অল্পদিনেই অপরাধীদের আতংকে পরিণত হওয়া ওসি মাইনুল ইতিমধ্যেই ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরষ্কৃত হয়েছেন পুলিশের পক্ষ থেকে। এরইমধ্যে গত রবিবার (২৪-আগস্ট) ঢাকায় পুলিশের বিভাগীয় একটি অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল মল্লিক ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মোট ৯৮টি থানার দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ (ওসি)-দের মধ্যে ইন্সপেক্টর মাইনুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)'র পুরষ্কার তুলে দেন। এসময় পুলিশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ ওসি মাইনুল ইসলাম ২০২৫ সালের ৪ জুন থেকে ২৩ আগস্ট পর্যন্ত মাত্র ৭৯ কার্যদিবসে ২৬৩ জন

আসামিকে গ্রেফতার করেন। যাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে থাকা অপরাধী ১০১ জন, কয়েকটি হ*ত্যা মামলার আসামি ২৪ জন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ৩৫ জন, মাদক মামলার আসামি ৪৪ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ৬৭ জন এবং কিশোর গ্যাংয়ের সদস্য ১৬ জন। এছাড়াও মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৪০১ পিস ইয়াবা, ৫৯০ গ্রাম গাঁজা ও উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন। অপরাধ দমনে যা জাজিরা থানাকে গত পাঁচ বছরের মধ্যে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে। জাজিরার প্রত্যেকটি জায়গায় এখন একটাই আলোচনা ওসি মাইনুল ইসলাম থাকাবস্থায় অপরাধীদের জন্য ভয়াবহ বিপদ রয়েছে। সে কয়েক বছর থাকলে ভালো হয়ে যেতে হবে সকল অপরাধীদের, অন্যথায় জেলখানায় থাকতে হবে। বিশেষ করে

রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকা ব্যাক্তি ও তাদের আশ্রয়দাতাদের পর্যন্ত ছাড় দেন না ওসি মাইনুল ইসলাম। যদিও ওসি হাফিজের ভাড়াটে গুন্ডা ছাত্রলীগের সন্ত্রাসী সাইদুর চৌকিদার ও রনক মুন্সির মতো কিছু ভয়াবহ সন্ত্রাসীরা এখনও অধরাই রয়ে গেছে। যা নিয়ে হতাশা রয়েছে সাংবাদিক মহলে। এদিকে ওসি মাইনুলের এমন কাজে ক্ষুব্ধ কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীরা, যারা ওসি মাইনুলকে জাজিরা থানায় বেশিদিন দেখতে চায় না। কারণ, ওসি মাইনুল ইসলাম রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করলে কিংবা অপরাধীদের আশ্রয় দিলে তাদের মোটেও সহ্য করেন না। বিশেষ করে দালাল শ্রেণির লোকদের বিষয়ে তিনি জাজিরা থানায় যোগদান করেই বিশেষ হুশিয়ারি প্রদান করেন। যার ফলে, দীর্ঘদিন যাবত জাজিরা

থানার আশেপাশে থেকে দালালি করা অনেকেই তার প্রতি ক্ষুব্ধ। যাদের অধিকাংশই বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী। জাজিরা থানাকে শ্রেষ্ঠতৃের এই গৌরব এনে দেয়া অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, আমি অপরাধীদের শুধুমাত্র অপরাধী হিসেবেই দেখি, তাদের অন্য কোন পরিচয় বিবেচনা করার কোন সুযোগ আমার কাছে নেই। কাজেই আমাকে কে ভালো বললো আর কে খারাপ বললো তাতে আমার কিছুই যায় বা আসে না, আমি যতদিন দায়িত্বে আছি শুধু অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাবো। তাছাড়া সাফল্যের এই কৃতিত্ব তার একা নয়, বরং জাজিরা থানায় কর্মরত প্রত্যেক পুলিশ সদস্য এই সাফল্যের অংশিদার বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন